Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৬: ২৪
তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার কাফরুল থানা এলাকার নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান জেরিকা তাসনিম দিশা। এছাড়াও ঘটনার পূর্বে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ এ গিয়েছিলেন।

তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা? tahsif-sauri

একটি মোটরসাইকেল গ্যারেজে এই মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও দিশাকে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে। এছাড়া ভিকটিম তাহসিফের সঙ্গে দিশা রেস্টুরেন্টে অবস্থানসহ মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছিলেন। নিহত তাহসিফের মোবাইল কললিস্ট (সিডিআর) পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পূর্বে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনালাপের প্রমাণ রয়েছে।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য ক্রস-চেক (মুখোমুখি যাচাই) করার জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

গত বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি। পরে গত শুক্রবার দিবাগত রাতে উত্তরখান থানায় মামলা করেন তাহসিফের বাবা এনায়েতুল করিম।

বিষয়: হত্যামামলাআদালতঅপরাধপুলিশরিমান্ডবিমানবাহিনী
Advertisement
সর্বশেষ
  • ১

    আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় এনসিপির নিন্দা

  • ২

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে

  • ৩

    ‘৯০ দশকের বই, পড়াশোনা, কোয়েশ্চেন সব ডেভেলপ করতে হবে’

  • ৪

    ‘তারেক রহমান সেকেন্ড হাসিনা হওয়ার চেষ্টা করেছেন’

  • ৫

    স্পিনে দুর্বল, তবুও কেন স্পিন উইকেটই বাংলাদেশের ভরসা?

সম্পর্কিত
  • আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় এনসিপির নিন্দা

    আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় এনসিপির নিন্দা

    ‘মানবতাবিরোধী অপরাধমূলক সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের সংস্কৃতিমন্ত্রী’ এবং হত্যা ও দুর্নীতির মামলায় কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে মাছরাঙাসহ কয়েকটি সংবাদ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বার্তা দেয় এনসিপি।

  • রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে

    রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে

    এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ)-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

  • সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

    সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

    সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক অপপ্রচার, নিষিদ্ধ সংগঠনের পক্ষে অর্থায়ন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পল্লবী থানার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর ড. খন্দকার আব্দুল হাফিজের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।

  • ইহুদি-আরব সরকারের দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভ

    ইহুদি-আরব সরকারের দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভ

    ফলে আইজেনকটের জোট যদি আরব দলগুলোর সঙ্গে হাত মেলায়, তবে তাদের পক্ষে নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠন করা সম্ভব। এ নিয়ে তার বিরোধী ইহুদি দলগুলোর সঙ্গে আরব দলগুলোর বৈঠকের খবরও পাওয়া গেছে।