
ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের অলীক কল্পনা
ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশাল বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল।
ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পরও মৃত্যুরহস্যের কূলকিনারা করতে পারেনি পুলিশ। এর মধ্যে তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপের বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। পিবিআইকে দেওয়া তথ্যে দ্বীপ জানিয়েছেন, টঙ্গীর মাজার বস্তিতে তাদের কয়েকজন ধাওয়া করেছিল। প্রশ্ন উঠছে, সেই ধাওয়া কারা দিয়েছিল।
গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। কিন্তু তিনি আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় গত শুক্রবার রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।
পরে এই মামলায় শাহরিয়ার রেজা দ্বীপকে গ্রেপ্তার দেখিয়ে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
যা বলছে পিবিআই
পিবিআই জানায়, রাত আনুমানিক দেড়টার পর তাহসিফ ও দ্বীপ মাজার বস্তিতে যান। ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত পুলিশ কমিশনার (পিবিআই) মো. এনায়েত হোসেন মান্নান চরচাকে বলেন, ‘‘দ্বীপের ভাষ্য অনুযায়ী, বস্তিতে যাওয়ার পর তাদের কয়েকজন পুলিশ সদস্য ধাওয়া দেন। অন্ধকারে তারা তুরাগের পাড়ের দিকে দৌড়াতে থাকেন। এ সময় দ্বীপ নদীর পাশে ২৯ নম্বর একটি মোটা পিলারের পেছনে আশ্রয় নেন। তিনি আর তাহসিফকে খুঁজে পাননি।’’
দ্বীপ পিবিআইকে আরও জানায়, সেখানে দুজন লোক এসে এত রাতে ওখানে আসার কারণ জানতে চান। দ্বীপ ক্যাপ্টেন তাহসিফ সাউরির সঙ্গে এসেছেন বললে তারা তাকে সোজা সেখান থেকে চলে যেতে বলেন। পরে বস্তির অলিগলিতে পথ হারিয়ে ফেলেন দ্বীপ। একজনের কাছে মূল সড়কের পথ জানতে চাইলে লোকটি টাকা দাবি করেন। দ্বীপ ৫০ টাকা দিলে তিনি তাকে মূল সড়কে তুলে দেন। এরপর দ্বীপ মোটরসাইকেল নিয়ে বাসায় চলে আসেন।
ধাওয়া কে দিয়েছে, এ প্রশ্নের উত্তরে এনায়েত হোসেন মান্নান বলেন, “মাজার বস্তি এলাকাটা তো ভালো না। মাদকের কেনাবেচা হয় ওখানে। তারা ওখানে পৌঁছান রাত আনুমানিক দেড়টার পর। এত রাতে ওখানে তাদের দেখলে নিশ্চিত পুলিশ জিজ্ঞেস করবে, এখানে কী করছে। আসলে সেটা ধাওয়া নাকি তারা নিজেরাই দৌড় দিয়েছেন, এটা বলা মুশকিল।”
এনায়েত হোসেন জানান, ওই রাতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্য দায়িত্বে ছিলেন, তা জানার চেষ্টা চলছে। তার ভাষ্য, “এমনও হতে পারে, পুলিশের যে সদস্যরা সেখানে গিয়েছেন, তারা হয়তো জানেনই না যে তাদের দেখে কেউ দৌড় দিয়েছেন।”
এনায়েত হোসেন আরও বলেন, দ্বীপ তাদের জানিয়েছেন, তার বড় ভাই (তাহসিফ) বাহিনীতে ছিলেন, তাই তিনি ভেবেছিলেন তাহসিফ কোনো কৌশলে সেখান থেকে বেরিয়ে যাবেন।
তবে দ্বীপের দেওয়া এসব তথ্য এখনো সম্পূর্ণ বিশ্বাসযোগ্য মনে করছেন না পিবিআইয়ের এই কর্মকর্তা।
এদিকে, তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
মামলায় যা বলা হলো
এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর দ্বীপ নামে এক জুনিয়রের ডাকে তাহসিফ বাসা থেকে বাইরে যান। রাত বেশি হলে ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কিছুক্ষণের মধ্যে ফিরবেন। পরে রাত ১ টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তাহসিফের ফোন থেকে তার মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠায়, ‘রওনা দিছি, আসতেছি।’ কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি ফিরে আসেননি। পরদিন সন্ধ্যায় বিকেল ৫ টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোনের মাধ্যমে জানান, রাজাবাড়ি ঘাট উত্তরখান এলাকার তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের অলীক কল্পনা
ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশাল বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল।

সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?
বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে
মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান
টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।