
তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চরচা ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বড় সমাবেমের আয়োজন করেছে দেশিটির বিরোধী দলগুলো। এ সমাবেশকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
আজ রোববার ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দিল্লির রামলীলা ময়দানের দিকে ইন্ডিয়া জোটের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে প্রতিবাদ পদযাত্রায় যোগ দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী এবং বিরোধী দলের আরও কয়েকজন নেতা এই কর্মসূচিতে যোগ দেন।
এর আগে গতকাল শনিবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী অভিশংসন কার্যক্রম পরিচালনা করেছিল জোটটি।
এনডিটিভি জানিয়েছে, সমাবেশ ঘিরে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ), সিআরপিএফ ও র্যাপিড অ্যাকশন ফোর্সসহ (আরএএফ) প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মধ্য ও নয়াদিল্লির বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রামলীলা ময়দান এবং মিন্টো ব্রিজ থেকে সমাবেশস্থল পর্যন্ত সড়কে অন্তত ৪ হাজার সদস্য রয়েছেন।
কনট প্লেস, যন্তর মন্তর, ভগবান দাস রোড, সুপ্রিম কোর্ট ও ভারতের নির্বাচন কমিশনের কার্যালয়ের আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় কয়েক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে।
দেশটিতে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মধ্য দিল্লির বিভিন্ন সড়কে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিছু সড়কে যানবাহন চলাচলের পথও পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের আগেভাগেই যাতায়াতের পরিকল্পনা করে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, রাজধানীতে হাজারো সমর্থক জড়ো হওয়ার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বিরোধীদের বিরুদ্ধে নৈরাজ্য ও অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির কর্মসূচি অনুসরণের অভিযোগ করেন। অন্যদিকে, কংগ্রেস নেতাদের অভিযোগ, বিক্ষোভকারীদের রাজ্যগুলোর সীমানায় আটকে দেওয়া হচ্ছে।
এদিকে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার ক্ষতিগ্রস্থদের স্মরণে পশ্চিম দিল্লিতে পৃথক পদযাত্রা করেছে বিজেপি। সমাবেশস্থলের আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা ও যান চলাচলে বিধিনিষেধ বহাল ছিল।
আজ কালে দিল্লির মিন্টো রোড ও কনট প্লেসের সংযোগস্থল থেকে রামলীলা ময়দানের দিকে প্রতিবাদ পদযাত্রা শুরু করেন রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের জ্যেষ্ঠ নেতারা। তাদের সঙ্গে থাকা সমর্থকদের হাতে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান লেখা ব্যানার ছিল।

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাজেক সড়কে এক পক্ষের অবরোধ শিথিল, অন্য পক্ষের পাল্টা অবরোধ
মানবিক বিবেচনায় আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ শিথিল রাখার ঘোষণা দেয় সংগঠন দুটি। তবে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি এ ঘোষণা প্রত্যাখ্যান করে সাজেক সড়কে পাল্টা অবরোধের ডাক দেয়।

বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট
ধারণা করা হচ্ছে, ইয়োতোভা বুলগেরিয়াকে ইউরোপমুখী রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রাদেভের নীতি অব্যাহত রাখবেন।

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।