
তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ রোববার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ-পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার কাফরুল থানা এলাকার নিজ বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান জেরিকা তাসনিম দিশা। এছাড়াও ঘটনার পূর্বে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ এ গিয়েছিলেন। একটি মোটরসাইকেল গ্যারেজে এই মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের (২৩) সঙ্গেও দিশাকে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে। এছাড়া ভিকটিম তাহসিফের সঙ্গে দিশা রেস্টুরেন্টে অবস্থানসহ মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছিলেন। নিহত তাহসিফের মোবাইল কললিস্ট (সিডিআর) পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পূর্বে দিশার সঙ্গে তার একাধিকবার ফোনালাপের প্রমাণ রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর আসামি দ্বীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য ক্রসচেক (মুখোমুখি যাচাই) করার জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দ্বীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর দ্বীপ নামে এক জুনিয়রের ডাকে তাহসিফ বাসা থেকে বাইরে যান। রাত বেশি হলে ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কিছুক্ষণের মধ্যে ফিরবেন। পরে রাত ১ টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তাহসিফের ফোন থেকে তার মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠায়, ‘রওনা দিছি, আসতেছি।’ কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি ফিরে আসেননি। পরদিন সন্ধ্যায় বিকেল ৫ টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোনের মাধ্যমে জানান, রাজাবাড়ি ঘাট উত্তরখান এলাকার তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাজেক সড়কে এক পক্ষের অবরোধ শিথিল, অন্য পক্ষের পাল্টা অবরোধ
মানবিক বিবেচনায় আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ শিথিল রাখার ঘোষণা দেয় সংগঠন দুটি। তবে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি এ ঘোষণা প্রত্যাখ্যান করে সাজেক সড়কে পাল্টা অবরোধের ডাক দেয়।

বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট
ধারণা করা হচ্ছে, ইয়োতোভা বুলগেরিয়াকে ইউরোপমুখী রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রাদেভের নীতি অব্যাহত রাখবেন।

দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশ, নিরাপত্তা জোরদার
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বড় সমাবেমের আয়োজন করেছে দেশিটির বিরোধী দলগুলো। এ সমাবেশকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।