Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় এনসিপির নিন্দা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৭: ০৭
আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় এনসিপির নিন্দা
ছবি: সংগৃহীত

‘মানবতাবিরোধী অপরাধমূলক সংগঠন আওয়ামী ফ্যাসিবাদের সংস্কৃতিমন্ত্রী’ এবং হত্যা ও দুর্নীতির মামলায় কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে মাছরাঙাসহ কয়েকটি সংবাদ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

আজ রোববার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বার্তা দেয় এনসিপি।

Advertisement
Advertisement
Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “​সম্প্রতি মাছরাঙা টেলিভিশনসহ কিছু গণমাধ্যমে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ ও নজিরবিহীন দুর্নীতির অভিযোগে কারারুদ্ধ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ‘সংস্কৃতি কর্মী’ কিংবা ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ পরিচয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশের নজির দেখা যাচ্ছে। আমরা এই দায়িত্বজ্ঞানহীন, অনৈতিক ও ফ্যাসিবাদের পুনর্বাসনমূলক অপতৎপরতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।”

সাজেক সড়কে এক পক্ষের অবরোধ শিথিল, অন্য পক্ষের পাল্টা অবরোধSajek road blockade–UNB

সংস্কৃতি কেবল শিল্পচর্চা নয়, স্বৈরাচার ও ফ্যাসিবাদী বয়ান তৈরির অন্যতম বড় হাতিয়ার উল্লেখ করে ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আসাদুজ্জামান নূর কেবল একজন অভিনয়শিল্পী ছিলেন না; তিনি ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার দীর্ঘদিনের অন্যতম সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি। তিনি ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা ও রাষ্ট্রীয় লুণ্ঠনের গুরুতর অপরাধে কারারুদ্ধ। তাকে মানবিকতার প্রলেপ দিয়ে গণমাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপন করা শহীদদের রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা, নির্যাতিত হাজারো পরিবারের অনুভূতির প্রতি উপহাস এবং ফ্যাসিবাদের ভয়াবহ অপরাধ আড়ালপূর্বক নর্মালাইজেশন প্রকল্পের অংশ৷”

​সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহকে মানবতাবিরোধী অপরাধের সহযোগী, রাজনৈতিক অপরাধী ও ফ্যাসিবাদের দোসরদের অপরাধ লঘু করার অপচেষ্টা থেকে অবিলম্বে বিরত থাকার আহ্বান জানিয়ে ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখা গণমাধ্যমেরও নৈতিক দায়িত্ব। সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতি অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের আহবানও জানায় এনসিপি।

বিষয়: এনসিপিমানবতাবিরোধী অপরাধআসাদুজ্জামান নূরসংস্কৃতিআওয়ামী লীগ
Advertisement
সর্বশেষ
  • ১

    ১ মেগাওয়াট সোলার প্যানেল বসাতে কত জায়গা লাগে?

  • ২

    জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

  • ৩

    এবার জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ

  • ৪

    ৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে ‎

  • ৫

    লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার

সম্পর্কিত
  • জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

    জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

    নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।

  • ৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে ‎

    ৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে ‎

    পেট্রোবাংলা জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। পাশাপাশি গ্রাহকদের সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্নের মুখে পড়তে হতে পারে।

  • লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী   গ্রেপ্তার

    লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার

    গত আগস্টে যুক্তরাষ্ট্র সরকার প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। ২০২০ সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন অ্যাকশনের লক্ষ্য ইসরায়েলে যুক্তরাজ্যের সামরিক সহায়তা বন্ধ করা।

  • রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্‌যাপন

    রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্‌যাপন

    অনুষ্ঠানে তৎকালীন সোভিয়েত সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা ও সাধারণ মানুষের জীবন নিয়ে তার চিন্তাভাবনাগুলো তুলে ধরা হয়।