
পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
চরচা ডেস্ক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৭ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৯৬ কোটি ডলার বা ৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তৈরি পোশাক খাত। জুলাই-অক্টোবরে নিটওয়্যার রপ্তানি থেকে আয় হয়েছে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেশি। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৬ বিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।
তৈরি পোশাকের পাশাপাশি কয়েকটি অপ্রচলিত পণ্য রপ্তানিতেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ৮ শতাংশ। এ খাত থেকে আয় হয়েছে ৩৮ কোটি ৩০ লাখ ডলার। চামড়া ও চামড়াজাত পণ্যে ১২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৬ কোটি ৪০ লাখ ডলারে।
এ ছাড়া রাসায়নিক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৫ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৩ শতাংশ। হোম টেক্সটাইল ও পাদুকা রপ্তানিতেও ইতিবাচক ধারা দেখা গেছে। এ দুই খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৭ দশমিক ৪ ও ৯ দশমিক ৭ শতাংশ।
তবে সব খাতে রপ্তানি আয় বাড়েনি। আলোচ্য সময়ে কৃষিপণ্য রপ্তানি কমেছে ১৩ দশমিক ৫ শতাংশ। হিমায়িত মাছ রপ্তানি কমেছে ১০ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া তুলাজাত পণ্যের রপ্তানি আয়েও ১০ দশমিক ২ শতাংশ পতন হয়েছে।

পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।