Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৭: ৪০
লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী   গ্রেপ্তার
ছবি: এপি/ইউএনবি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে শনিবার লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ চলাকালে ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।

Advertisement

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অধিকাংশই নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান করায় আরও গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

বার্তা সংস্থা এপি বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিক্ষোভকারীদের অনেকেই ছিলেন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমি গণহত্যার বিরোধিতা করি, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।” এক বিক্ষোভকারী দূতাবাসের বাইরে একটি গাছে উঠে প্ল্যাকার্ড নাড়ছিলেন। তাতে লেখা ছিল, “ঈশ্বর আমাদের সাহায্য করুন। ফিলিস্তিনকে সমর্থনকারী শিক্ষকেরা। প্যালেস্টাইন অ্যাকশন।”

Advertisement
Advertisement
Advertisement

বিক্ষোভের আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’-এর দাবি, নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ২০২৫ সালের জুলাই থেকে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।

সংগঠনটি বলেছে, “গণহত্যার বিরোধিতা এবং বিক্ষোভকারী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে শান্তিপূর্ণভাবে নীরব অবস্থান কর্মসূচি পালনের কারণে সন্ত্রাসবিরোধী আইনে চার হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি সত্যিই এক ভীতিকর বাস্তবতা।”

যুক্তরাজ্য সরকার গত বছর সরাসরি কর্মসূচিভিত্তিক প্রতিবাদী সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞার ফলে প্যালেস্টাইন অ্যাকশনের সদস্য হওয়া বা সংগঠনটিকে সমর্থন করা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

স্কটল্যান্ডের এডিনবরায় যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনেও প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। তাদের হাতে লন্ডনের বিক্ষোভের মতোই প্ল্যাকার্ড ছিল। সেখানে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তবে নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানিয়ে টি-শার্ট পরা ও ব্যানার হাতে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্কটল্যান্ড পুলিশ।

ইসরায়েলের নির্বাচনে দেশটির ফিলিস্তিনিদের ভূমিকা কী?Israel vote

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “প্রমাণ পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আগামী ৪ নভেম্বর আপিল শুনানির আগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। সংগঠনটির সমর্থকদের দাবি, নিষেধাজ্ঞাটি কঠোর ও দমনমূলক এবং এটি মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে।

গত আগস্টে যুক্তরাষ্ট্র সরকার প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে।

২০২০ সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন অ্যাকশনের লক্ষ্য ইসরায়েলে যুক্তরাজ্যের সামরিক সহায়তা বন্ধ করা। সংগঠনটির অভিযোগ, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তবে ইসরায়েল এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে।

সংগঠনটির দাবি, ‘ইসরায়েলের সামরিক-শিল্প ব্যবস্থার করপোরেট সহযোগীদের’ কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে গণহত্যা বন্ধ করাই তাদের উদ্দেশ্য।

২০২৪ সালে সংগঠনটির কর্মীরা ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ইউকের মালিকানাধীন একটি কারখানায় ঢুকে স্লেজহ্যামার ও লোহার শাবল দিয়ে বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।

২০২৫ সালের জুনে কর্মীরা রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে প্রবেশ করে দুটি জ্বালানি সরবরাহকারী বিমানের ইঞ্জিনে লাল রং ছিটিয়ে দেয়। এ সময় লোহার শাবল দিয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিষয়: যুক্তরাষ্ট্রলন্ডননিষিদ্ধস্কটল্যান্ডপুলিশগণহত্যাবিক্ষোভসন্ত্রাসীদূতাবাসগ্রেপ্তারসংগঠনযুক্তরাজ্যব্রিটেনফিলিস্তিনইসরায়েলকনস্যুলেটসমর্থক
Advertisement
সর্বশেষ
  • ১

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

  • ২

    সৌদিতে হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইটের তথ্য নিচ্ছে হুতিরা?

  • ৩

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

  • ৪

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

  • ৫

    বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু

সম্পর্কিত
  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

  • বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু

    বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু

    বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।