ফিলিস্তিন

অশান্তির নতুন ঠিকানা: পারস্য উপসাগর থেকে এডেন উপসাগর
সবাই শান্তি চায়। কিন্তু ক্ষমতা, সম্পদ, নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ যখন মুখোমুখি দাঁড়ায়, তখন শান্তির পথ ক্রমেই কঠিন হয়ে পড়ে। যুদ্ধের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার ধারণা ইতিহাসে বহুবার দেখা গেছে। কিন্তু সেই শান্তির মূল্যও দিতে হয়েছে অসংখ্য নিরীহ মানুষকে।

গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও
ফিলিস্তিনের গাজায় চলমান ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ডিজেল সরবরাহ বন্ধ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থসংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।

সহিংসতা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
শহরটির বাসিন্দারা বলছেন, উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি সেখানে নিত্যদিনের ঘটনা। তারা শহরে ঢুকে বাড়িঘরে ক্ষতিসাধন করছে, কিন্তু তাদের ঠেকানোর ক্ষমতা বাসিন্দাদের নেই।

গাজায় ফুরিয়ে আসছে কবরের জায়গা
গাজায় যুদ্ধ শুধু মানুষের জীবন ও ঘরবাড়ি কেড়ে নেয়নি, সংকট তৈরি করেছে দাফনের জায়গাতেও। কবরস্থানগুলো ভরে গেছে, ধ্বংস হয়েছে ৪০টির বেশি কবরস্থান। জায়গার অভাবে অস্থায়ী কবর, এমনকি পুরোনো কবরও ব্যবহার করতে হচ্ছে পরিবারগুলোকে।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সতর্ক করে কী বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাকাবি?
অধিকারকর্মী সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমি দখলের চেষ্টায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৯ আগস্ট কুসরায় কয়েকটি বাড়ি ঘিরে ফেলা শুরু করে। ঘটনাটি আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে।

গাজা নিয়ে নেতানিয়াহু ও হামাসের সঙ্গে ট্রাম্পের দূতের আলোচনায় কী হলো?
নেতানিয়াহু বলেছেন, হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করার পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার করবে। কূটনীতিকরা বলছেন, ২৭ অক্টোবরের নির্বাচনের আগে গাজা ইস্যুতে ইসরায়েলের বড় কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা কম।

ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতার সমাবেশ বাতিল
কংগ্রেসে প্রথম ফিলিস্তিনি-আমেরিকান সদস্য তায়েবের শুক্রবার ফ্লোরিডার আসন্ন ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে তিন প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল।

অধিকৃত পশ্চিম তীরে কী ঘটছে, কেন আরও সেনা পাঠাল ইসরায়েল?
ফিলিস্তিনিরা বলছে, পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীরা কোনো শাস্তির মুখোমুখি না হয়েই জমি ও সম্পদ দখল করতে পারছে। এমনকি যেসব এলাকায় তাদের কাছে ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া মালিকানার নথি রয়েছে, সেসব এলাকাতেও এমন ঘটনা ঘটছে।

গাজার জন্য ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল
হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বলে আজ রোববার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া গাজার ২৪ জন ফিলিস্তিনিকে নিজ এলাকায় পৌঁছে দিতে সহায়তা করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে মধ্যপ্রাচ্য
এই মৌলিক পরিবর্তনগুলো নিশ্চিত করা না গেলে সাম্প্রতিক সব রক্তক্ষয় ও ধ্বংসযজ্ঞ কেবল ‘শব্দ ও উত্তেজনার’ এক অর্থহীন মহড়া হিসেবেই রয়ে যাবে এবং বর্তমান যুদ্ধবিরতিটি পরবর্তী নতুন কোনো ধ্বংসাত্মক যুদ্ধের ক্ষণগণনা হিসেবে কাজ করবে।

গাজার পর এবার কি সিরিয়ার পালা?
গাজায় যুদ্ধের পর এবার আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে সিরিয়া। কেন ইসরায়েল নিয়মিত সিরিয়ায় হামলা চালাচ্ছে? ১৯৭৪ সালের চুক্তি কেন ভেঙে পড়ল? সিরিয়ার পরিণতি কি গাজার মতোই হতে যাচ্ছে?

গাজার পর এবার কি সিরিয়া?
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার যুক্তিতে একের পর এক হামলা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এমনকি যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থাতেও ইসরায়েল নিয়মিতভাবেই হামলা করে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে এখন নতুন করে আলোচনায় এসেছে প্রতিবেশী দেশ সিরিয়া।

পশ্চিম তীরে সংঘর্ষের পর মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
নাবলুসের দক্ষিণ-পূর্বে অবস্থিত কুসরা গ্রামের পরিষদপ্রধান আবদেল আজিম ওয়াদি বলেন, রোববার ভোরে বসতি স্থাপনকারীরা তার গ্রামের সদ্য নির্মিত একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়।

ফিলিস্তিনের পক্ষে এবার ইসরায়েলে বিক্ষোভ
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভে নামলেন ইসরায়েলি মানবাধিকার কর্মীরা। সংঘর্ষে নিহ*ত হয়েছেন ফিলিস্তিনি ও ইসরায়েলি সেনাসদস্যরা। এদিকে নতুন বসতি নির্মাণ ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
ফিলিস্তিন সংকটের শিকড় যেখানে
২০২৩ সালের ৭ অক্টোবরের গাজা যুদ্ধের শিকড় লুকিয়ে আছে ১০০ বছরেরও বেশি সময় আগের লিগ অব নেশনসের ১৯২২ সালের ‘ম্যান্ডেট ফর ফিলিস্তিন’ চুক্তিতে। পরাশক্তিগুলোর সামরিক দখলদারত্ব ও রাজনৈতিক সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের আড়ালে বৈধতা দেওয়াই ছিল এই দীর্ঘায়িত সংকটের মূল সূচনা।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪ হাজারের বেশি ইসরায়েলির প্রবেশ
ফিলিস্তিনি প্রশাসনের জেরুজালেম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে। সূর্যাস্ত পর্যন্ত এ সংখ্যা আরও বাড়তে পারে এবং ৫ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে
গত মার্চ মাসে অধিকৃত পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায় ফিফা। তবে বৈষম্য এবং আপত্তিকর আচরণের নিয়ম লঙ্ঘনের দায়ে তারা ইসরায়েলি অ্যাসোসিয়েশনকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১ লাখ ৮৫ হাজার ৫০০ ডলার) জরিমানা করে।

২০ বছর পর আইনসভা নির্বাচনের ঘোষণা ফিলিস্তিনের
গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট আব্বাস একটি ডিক্রি জারি করেছেন, যেখানে অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজাসহ সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরব-ইরান নতুন জোট: বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
ইরান যখন পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে হামলা চালিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধকে আরও বিস্তৃত করে তোলে, তখন অনেক বিশ্লেষকই ধরে নিয়েছিলেন, এর ফলে ইরান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর সম্পর্ক দীর্ঘ সময়ের জন্য তলানিতে গিয়ে ঠেকবে। একই সঙ্গে তারা মনে করেছিলেন, এই পরিস্থিতি আরব দেশগুলোকে ইস



