চরচা ডেস্ক

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে রোববার ভোরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে দুটি মসজিদে আগুন দিয়েছে এবং ভবনগুলোর দেয়ালে গ্রাফিতি লিখেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার নাবলুসের দক্ষিণ-পশ্চিমে ফিলিস্তিনি গ্রাম তালের আশপাশে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল অনুপ্রবেশ করলে চার ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি সেনা নিহত হয়। নিহত দুই ইসরায়েলির একজন ছিল স্থানীয় নিরাপত্তা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনকারী।
কর্মকর্তারা জানান, বসতি স্থাপনকারীদের মোকাবিলা করতে গ্রামবাসীরা বাড়িঘর থেকে বেরিয়ে আসেন। পরে শুরু হওয়া বন্দুকযুদ্ধে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর বসতি স্থাপনকারীদের জড়িত সংঘর্ষে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে।
নাবলুসের দক্ষিণ-পূর্বে অবস্থিত কুসরা গ্রামের পরিষদপ্রধান আবদেল আজিম ওয়াদি বলেন, রোববার ভোরে বসতি স্থাপনকারীরা তার গ্রামের সদ্য নির্মিত একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়।
তিনি জানান, হামলাকারীরা দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লিখে যায়। এর মধ্যে ছিল ‘ইহুদি প্রতিশোধ’ এবং তালের কাছে নিহত এক ইসরায়েলির নাম।
ওয়াদি রয়টার্সকে টেলিফোনে বলেন, “২০১১ সাল থেকে গ্রামটি বারবার হামলার শিকার হয়েছে এবং যুদ্ধের পর থেকে এসব হামলা আরও বেড়েছে।”
ইহুদি বসতি ব্যাপকভাবে অবৈধ হিসেবে বিবেচিত
বেশিরভাগ দেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা পশ্চিম তীরে ইহুদি বসতিগুলোকে অবৈধ বলে বিবেচনা করে। তবে ইসরায়েল এ অবস্থান প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনিরা গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
২০২৩ সালের অক্টোবরে গাজার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় এক হাজারের বেশি ইসরায়েলি নিহত হওয়ার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। এরপর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ব্যাপকভাবে বেড়েছে।
শুক্রবারের ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দেন। নিরাপত্তা বাড়াতে আরও বসতি অনুমোদন দেওয়া হবে বলেও তিনি জানান।
তার সরকারের কট্টর ডানপন্থী রাজনীতিবিদেরা ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়া দ্রুত করার আহ্বান জানিয়েছেন। কট্টর পন্থীদের মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও রয়েছেন।