Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪ হাজারের বেশি ইসরায়েলির প্রবেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২০: ২১
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪ হাজারের বেশি ইসরায়েলির প্রবেশ

ইহুদিদের ধর্মীয় শোক দিবস তিশা ব’আভ উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ৪ হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী গোষ্ঠীর সদস্য প্রবেশ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, চলতি বছরে এটিই অন্যতম বৃহৎ অনুপ্রবেশের ঘটনা।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। তিশা ব’আভ ইহুদিদের একটি শোক দিবস, যেদিন মুসলমানদের কাছে আল-আকসা এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত স্থানে অবস্থিত প্রাচীন ইহুদি মন্দির দুবার ধ্বংস হওয়ার ঘটনা স্মরণ করা হয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদের প্রবেশপথগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। বিপুলসংখ্যক ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয় এবং কয়েকজন মুসল্লির ওপর হামলার অভিযোগও ওঠে।

Advertisement
Advertisement
Advertisement

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার সংবাদদাতা নূর ওদেহ জানান, জেরুজালেমের পুরোনো শহরজুড়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রবীণদের ছাড়া অন্যদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কালানদিয়া চেকপয়েন্টসহ পূর্ব জেরুজালেমের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে।

আল-আকসা মসজিদও হাতছাড়া হচ্ছে?al aqsa

জেরুজালেম কর্তৃপক্ষ জানায়, আল-আকসা প্রাঙ্গণে প্রবেশকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে তালমুদভিত্তিক বিভিন্ন ধর্মীয় আচার পালন করে। এর মধ্যে মাটিতে সিজদার মতো ভঙ্গিতে নত হওয়া, গান গাওয়া এবং প্রার্থনা করার ঘটনাও ছিল।

ফিলিস্তিনি প্রশাসনের জেরুজালেম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪ হাজার ২৮৮ জন ইসরায়েলি আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে।

সূর্যাস্ত পর্যন্ত এ সংখ্যা আরও বাড়তে পারে এবং ৫ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। তা হলে একই ধর্মীয় দিবসে আগের বছরগুলোর তুলনায় এটি হবে সর্বোচ্চ উপস্থিতি।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এক হাজারের বেশি ইসরায়েলিকে সেখানে প্রার্থনার অনুমতি দিয়েছে পুলিশ। ১৯৬৭ সালের একটি সমঝোতা অনুযায়ী, অমুসলিমরা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানটি পরিদর্শন করতে পারলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই।

হারেৎজ পত্রিকার খবরে বলা হয়েছে, বেন-গভির দাবি করেছেন, তিশা ব’আভ উপলক্ষে সেখানে যাওয়া ইহুদিরা “নিজেদের মালিকের মতো অনুভব করছে”। তিনি এ ঘটনাকে সেখানে ‘অসাধারণ অগ্রগতি’ বলে উল্লেখ করেন।

বিষয়: ইহুদিফিলিস্তিনমধ্যপ্রাচ্যমুসলিমআল-আকসা মসজিদজেরুজালেমইসরায়েল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।