যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর গাজা-সংক্রান্ত ১৫ দফা পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বলে আজ রোববার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প গত মাসে বলেছিলেন, যুদ্ধ অবসানে তার পরিকল্পনায় অগ্রগতি হয়েছে।
গত বছর ইসরায়েল ও হামাস এই পরিকল্পনায় সম্মত হয়েছিল এবং এর আওতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।
তবে গত অক্টোবরে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও ইসরায়েল গাজায় হামলা চালিয়ে আসছে।
ট্রাম্প বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে প্রায় দুই দশক গাজা শাসন করে হামাস। ওই হামলা গাজা যুদ্ধের সূত্রপাত ঘটায়। হামাস তাদের অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে।