
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি অভিবাসী
জানা গেছে, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডি এক্সপাটস ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৮ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দুটি ফুটবল মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে।
প্রবাসীদের বাংলাদেশিদের ফুটবল ক্লাব 'বিডিএফসি মালয়েশিয়া' ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিসেসের যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
গত রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের চোকিটের এসটো হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন বিডিএফসির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন।
তিনি জানান, চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, রানার্সআপ দল পাবে ৩ হাজার রিঙ্গিত এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত। পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলোর জন্য থাকবে ট্রফি ও মেডেল। এ ছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বিডিএফসির যুগ্ম সম্পাদক যুবায়ের রহমান।
উপস্থিত ছিলেন বিডি এফসির সভাপতি রাফেজ রহমান রাসেল, সিনিয়র সহসভাপতি মো. আলী আজগর মিলন ও মো. সোহাগ আহম্মেদ, সহসভাপতি শাহাজান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রাইহান এবং বিডি এফসির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন।

এ ছাড়া, উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার মাজারুল আলম ও ইব্রাহিম, উপদেষ্টা আব্দুল মবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু এবং বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্ট মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি প্রবাসীদের মধ্যে ক্রীড়াচর্চা ও ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি অভিবাসী
জানা গেছে, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।

‘নীরব’ হৃদ্রোগ শনাক্তে নতুন সম্ভাবনা, বাংলাদেশিদের জন্যও তাৎপর্যপূর্ণ হতে পারে
সিডনির রয়্যাল নর্থ শোর হাসপাতাল ও সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন একটি রক্ত পরীক্ষাভিত্তিক শনাক্তকরণ পদ্ধতি তৈরি করছেন, যার মাধ্যমে হৃদ্রোগের প্রচলিত ঝুঁকি না থাকা ব্যক্তিদের মধ্যেও করোনারি ধমনিতে রোগের প্রাথমিক লক্ষণ খুঁজে পাওয়া সম্ভব হতে পারে।

সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের
এয়ার এশিয়ার সিডনি রুট বন্ধ হওয়ার বিষয়টি বাংলাদেশি যাত্রীদের জন্যও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাতায়াতের ক্ষেত্রে এয়ার এশিয়া তুলনামূলক সাশ্রয়ী একটি বিকল্প হিসেবে পরিচিত ছিল।

সিডনিতে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ক্রিকেটার ইমরুল কায়েস
সম্প্রতি ক্যাম্পবেলটাউন হাসপাতালে অস্ত্রোপচারের পর নাথান বাড়ি ফিরেছে। নাথানের শারীরিক খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে গত শনিবার ইমরুল তার বাসায় যান।