ফুটবল

নেইমার নেই, ২০৩০-এর জন্য ব্রাজিলের চোখ থাকবে কাদের দিকে?
নেইমার নেই, ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের পথ থেমেছে শেষ ষোলোতে। তাহলে ২০৩০ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চোখ থাকবে কোন তরুণদের দিকে? নেইমারের অভাব কে পূরণ করবেন? ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, এস্তেভাও, রায়ানদের ঘিরে কি তৈরি হবে ব্রাজিলের নতুন প্রজন্ম? নাকি আরও নতুন কাউকে খুঁজতে হবে?

কোচের সঙ্গে বিবাদের গুঞ্জন, পর্তুগাল ক্যাম্প ছাড়লেন রোনালদো
উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে তিনি মুখ খুলেছেন। তার কথায় বিদায়ের সুর পাওয়া গেছে। ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কারণও তিনি যথাসময়ে জানাবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন।

বাংলাদেশ সব পারে, গোল করতে পারে না কেন?
সেই চিরায়ত প্রশ্ন। যে প্রশ্নের কোনো উত্তর নেই আপাতত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে কে গোল করবেন—এই প্রশ্নের কথাই বলছি। বহু বছর ধরে যার কোনো উত্তর নেই। বাংলাদেশ ফুটবল দল গোল করতে পারে না।

ইসরায়েলের ম্যাচ বয়কট করলেন আইরিশ গোলরক্ষক
আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত নীতিবোধ এবং বেসামরিক নাগরিকদের হত্যার প্রতি বিরোধিতার কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

দেশমের ফ্রান্স ছিল গতিতে ভয়ংকর, জিদানের ফ্রান্স কীভাবে খেলবে?
জিনেদিন জিদান অবশেষে ফ্রান্সের কোচ তো হলেন, কিন্তু তাতে নতুন প্রশ্নও জেগেছে–দেশমের অধীনে ভয়ংকর গতিময় ও দারুণ সফল ফ্রান্স দলে বাড়তি কী যোগ করবেন জিদান? তার অধীনে ফ্রান্সের খেলার ধরনে, দলের গড়নে কী বদল আসছে? জিদানের ফ্রান্স কি জিদানের রিয়াল মাদ্রিদের মতোই হবে? এমবাপ্পের ভূমিকা কী হবে জিজুর ফ্রান্সে?

স্কালোনি কি বিদায় বলছেন আর্জেন্টিনাকে? বিকল্প হতে পারেন যে ৭ জন
২০২৬ বিশ্বকাপের পর লিওনেল মেসি আর্জেন্টিনাকে বিদায় বলে দিয়েছেন। এখন লিওনেল স্কালোনিও কি আর্জেন্টিনাকে ছেড়ে যাচ্ছেন? আর্জেন্টিনা কোচের চুক্তি নবায়ন কি হচ্ছে, নাকি হচ্ছে না–সর্বশেষ পরিস্থিতি কী? কেন ছাড়ার চিন্তাও করছেন স্কালোনি? শেষ পর্যন্ত স্কালোনি চুক্তি নবায়ন না করলে আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে থাক

ব্রাজিলের সঙ্গে না খেলে আসিয়ান কাপে বাংলাদেশের লাভ হলো নাকি ক্ষতি?
ব্রাজিল নিজ থেকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রস্তাবে ‘না’ বলে দিয়েছে। ব্রাজিল-বাংলাদেশ ম্যাচটা আর হলো না। ভারত ঠিকই ব্রাজিলের সঙ্গে খেলছে, এই ম্যাচের জন্যই তারা ফিফা আসিয়ান কাপে যাচ্ছে না, তারা না যাওয়াতেই আসিয়ান কাপে সুযোগ পেয়েছে ব্রাজিলকে ‘না’ বলে দেওয়া বাংলাদেশ…

স্পেন হতে গিয়েই সর্বনাশ, জার্মানিকে আবার পুরনো জার্মানি বানাবেন ক্লপ?
২০১৪ বিশ্বকাপ জেতার পর থেকে জার্মানি ফুটবল দলের অধঃপতন চলছে তো চলছেই! সর্বশেষ বিশ্বকাপেও ভরাডুবির পর এখন ইয়ুর্গেন ক্লপকে কোচ করেছে জার্মানি।

একটা ভাঙা বাস: মোহামেডানের আবেগের অ্যান্টিক
একটা ভাঙা বাস কেন মোহামেডান সমর্থকদের কাছে আবেগের? কেন সেই অচল বাসটি নিয়ে সবাই উত্তেজিত হলেন? ১৯৮৬ সালে লিগ বিজয়ের পর এক ব্যবসায়ী সমর্থক ক্লাবকে উপহার দিয়েছিলেন বাসটি। এত বছর ধরে অনেক নস্টালজিয়া বহন করে চলেছে সেই বাসটি। কত কিংবদন্তি তারকা চড়েছেন বাসটিতে।

বিদেশের মাটিতে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয়ার
বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জ, খেলা হবে নগদে’ অংশ নিয়ে তিনি এই মেগা পুরস্কার জিতেছেন।

কুয়ালালামপুরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলের সঙ্গে প্রবাসীদের ফুটসাল ম্যাচ
খেলায় প্রতিমন্ত্রী আমিনুল ইসলামও অংশগ্রহণ করেন। তার দল খেলায় ৩–১ গোলে জয়ী হয়। দলের পক্ষে প্রথম গোলটি করেন আমিনুল ইসলাম নিজে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয়া
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার এ উপলক্ষ্যে ঢাকার হোটেল শেরাটনে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল

মেসি বলে দিলেন, ‘বিদায়, আর্জেন্টিনা’
২০২৬ বিশ্বকাপের ফাইনালই হয়ে রইল আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। বাবার মৃত্যুর দুই সপ্তাহ পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

‘আমরা জানিনা সাফল্যকে কীভাবে উদযাপন করতে হয়’
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন আকাশে উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু পরের টেস্টেই রীতিমতো নাকানিচুবানি খেয়ে হার। দুই ইনিংসের একটিতেও ১০০ ছোঁয়া সম্ভব হয়নি। এটাই কি টেস্ট ক্রিকেটের সত্যিকারের বাংলাদেশ? আমরা কি সাফল্য সহ্য করতে পারি না? সার্বিকভাবে দেশের ক্রিকেট কেমন চলছে?

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি
কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়া বিডিএফসি-মালয়েশিয়া দলের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডিএফসির এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

আসিয়ান কাপ না ব্রাজিল, নাকি দুটিই এক সঙ্গে?
বাংলাদেশের সমস্যাটা মধুর। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশ খেলবে কি খেলবে না—এটা নিয়ে দোটানা! ব্যাপারটা বেশ মজারও। ব্রাজিল নিজে থেকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সঙ্গে খেলার। এমন প্রস্তাব বাংলাদেশের জন্য বছর প্রতি আসবে না। আবার ফিফা আসিয়ান কাপও অনেক গুরুত্বপূর্ণ।

ইনফান্তিনোকে সরাতে এবার অনাস্থা ভোটের ভাবনা ফুটবলের আঞ্চলিক পরাশক্তিদের
বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, তিনটি কনফেডারেশনই অনাস্থা ভোটের পক্ষে থাকলেও একটি ব্যর্থ চ্যালেঞ্জ নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।

চার দিনেই দুবার মাঠে ঢলে পড়লেন, কী হয়েছে জার্মানির মুসিয়ালার?
২০২১ ইউরোতে ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনের মাঠে অজ্ঞান হয়ে পড়ার ঘটনার ভয়াল স্মৃতির কারণে স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, কী হয়েছে জামাল মুসিয়ালার? তিনি আর ফুটবল খেলতে পারবেন কি না, এ প্রশ্নও উঠেছে।

ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনার পর পদত্যাগ ফিফার শীর্ষ কর্মকর্তার
ফিফার চিফ অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামুর পদত্যাগ করেছেন। বিশ্বকাপ ও অন্য টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনা করার কয়েক সপ্তাহ পরই তিনি সরে গেলেন।

আমরা ডিসিপ্লিনড ছিলাম না, এটা মানতে রাজি নই
দেশের নারী ফুটবল যেকজন তারকা ফুটবলারের ঘাম, শ্রম আর ক্রীড়াশৈলির ওপর দাঁড়িয়ে সানজিদা আক্তার তাদের অন্যতম। কিন্তু বেশ অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ, অফফর্ম, সবমিলিয়ে। জাতীয় দলের বাইরে সময়টা কেমন কাটছে? জাতীয় দলে ফেরার আশা কি আদৌ করেন?



