Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পেট্রোনাস বিতর্কে যা বলল বাফুফে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২১: ০২
পেট্রোনাস বিতর্কে যা বলল বাফুফে

স্পনসর হিসেবে বাংলাদেশ ফুটবল লিগের লোগোতে নাম সংযুক্ত করার পরদিনই বোমাটা ফাটল। রীতিমতো বিবৃতি দিয়ে মালয়েশিয়ান তেল গ্যাস কোম্পানি ‘পেট্রোনাস’জানিয়ে দিল, বাফুফের সঙ্গে লিগের স্পনসর হওয়ার কোনো ধরনের চুক্তি তাদের হয়নি। বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই।

Advertisement

মালয়েশিয়ান এনার্জি জায়ান্টের ওয়েবসাইটে দেওয়া এই বিবৃতি রীতিমতো বিব্রত করেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। সকাল থেকেই এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছিল আলোচনা। ফুটবল–কর্তাদের তুলোধুনোই করছিলেন তারা। তাদের প্রশ্ন, পেট্রোনাস যেখানে অস্বীকার করছে, বাফুফে কীভাবে প্রতিষ্ঠানটির নাম ফুটবল লিগের লোগোতে সংযুক্ত করল?

ফুটবল লিগের টাইটেল স্পনসর হিসেবে রোববার পেট্রোনাসের নাম জানিয়েছিল বাফুফে।
ফুটবল লিগের টাইটেল স্পনসর হিসেবে রোববার পেট্রোনাসের নাম জানিয়েছিল বাফুফে।

Advertisement
Advertisement
Advertisement

মূল সমস্যাটি আসলে অন্য জায়গায়। বাংলাদেশ ফুটবল লিগের স্পনসর হিসেবে আসলে বাফুফের সঙ্গে চুক্তিটা হয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক গ্রুপ ইউনাইটেড গ্রুপের। এ পর্যন্ত সবকিছু ঠিক ছিল। ইউনাইটেড গ্রুপ বাংলাদেশে পেট্রোনাসের একমাত্র ডিস্ট্রিবিউটর। সেই ‘অধিকার’থেকেই তারা বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে পেট্রোনাস নামটি যুক্ত করে দেয়। কাজটি যে তারা করতে পারে না, সে ব্যাপারটি মাথাতেই আসেনি কারও। না ইউনাইটেড গ্রুপের, না বাফুফের। নিজেদের বিবৃতিতে পেট্রোনাস ঠিকই উল্লেখ করেছে বিষয়টি। তারা বলেছে, ‘এই লিগের সঙ্গে আমাদের (পেট্রোনাস) নাম বা ব্র্যান্ড ব্যবহারের জন্য কোনো অনুমোদনও কাউকে দেওয়া হয়নি।’

ব্যাপারটি নিয়ে চরচার পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয় বাফুফের সহসভাপতি ও বিপণন কমিটির প্রধান ফাহাদ করিমের সঙ্গে। হোয়াটসঅ্যাপে তাকে বার্তা পাঠানো হলে তিনি মিটিংয়ে ব্যস্ত থাকার কথা উল্লেখ করে সেই বার্তার উত্তরে লেখেন, “মিটিং শেষে আমি ফোন করছি।”

তিনি অবশ্য আর ফোন করেননি। পরে চরচার পক্ষ থেকে তাকে আবার হোয়াটসঅ্যাপে কল করা হলেও তিনি সেই কল ধরেননি।

বিকেলে বাফুফে এ ব্যাপারে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। সেখানে বাংলাদেশ ফুটবল লিগের নতুন স্পনসর হিসেবে ইউনাইটেড হেলথ কেয়ারের কথা উল্লেখ করা হয়। লোগোতে তাদের নামও সংযুক্ত করা হয়।

একদিনের মধ্যেই বদলে গেল বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পনসর।
একদিনের মধ্যেই বদলে গেল বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পনসর।

তবে বাফুফের প্রেস বিজ্ঞপ্তিতে পেট্রোনাসের প্রসঙ্গে যা উল্লেখ করা হয়েছে, সেটি নিয়ে বিতর্কের অবকাশ আছে। সেখানে লেখা হয়েছে, “পেট্রোনাস এই মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পনসর হতে পারছে না…।” কিন্তু মালয়েশিয়ান প্রতিষ্ঠানটি আজ সকালে নিজেদের ওয়েবসাইটে যে বিবৃতি প্রকাশ করেছে, সেটিতে তারা স্পষ্টই উল্লেখ করেছে, বাংলাদেশ ফুটবল লিগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, পেট্রোনাস নাম বা ব্র্যান্ড কোথাও ব্যবহারের অনুমোদন তারা কাউকে দেয়নি। এর মানে বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে কোনো ভাবনাই তাদের নেই, কখনো ছিল না। অথচ, বাফুফের প্রেস বিজ্ঞপ্তিতে মনে হতে পারে, আপাতত এই মৌসুমের জন্য তারা বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পনসর হতে পারছে না। পরের মৌসুমে তারা ভেবে দেখবে।

হামজা, শমিতদের নিয়ে দেশের ফুটবলে সাম্প্রতিককালে যে জোয়ার, ভারতকে হারানোর পর ফুটবল নিয়ে মানুষের যে আগ্রহ, তার ঠিক উল্টো জায়গায় আছে বাংলাদেশ ফুটবল লিগ। আকর্ষণহীন এই লিগের আকর্ষণ ফেরানোর ব্যাপারে বাফুফের উদ্যোগগুলো খুবই দুর্বল। মানহীন সম্প্রচার, মাঠ, স্টেডিয়াম–সবকিছুই লিগকে করছে ক্ষতিগ্রস্ত। এর মধ্যে বহুজাতিক প্রতিষ্ঠানের নাম অযাচিতভাবে স্পনসর হিসেবে ব্যবহার করাটা ফুটবলকে দেশের বাইরেও প্রশ্নবিদ্ধ করে দিয়েছে।

বিষয়: বাফুফেফুটবলবাংলাদেশমালয়েশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।