Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের

নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৭: ২৫
সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের
ছবি: এয়ার এশিয়ার ফেসবুক

দীর্ঘ ১৪ বছর ফ্লাইট পরিচালনার পর অস্ট্রেলিয়ার সিডনি থেকে কার্যক্রম বন্ধ করেছে মালয়েশিয়াভিত্তিক স্বল্পমূল্যের বিমান সংস্থা এয়ার এশিয়া এক্স। গতকাল রোববার থেকে সিডনি–কুয়ালালামপুর রুটে সংস্থাটির নিয়মিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া থেকে কম খরচে যাতায়াতের একটি জনপ্রিয় বিকল্পও বন্ধ হয়ে গেল।

Advertisement

২০১২ সালে সিডনিতে প্রথম ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এশিয়া এক্স। এরপর দীর্ঘ ১৪ বছর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সঙ্গে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির বিমান যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। বিশেষ করে তুলনামূলক কম ভাড়ায় আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ থাকায় শিক্ষার্থী, প্রবাসী ও পর্যটকদের কাছে এয়ার এশিয়া একটি পরিচিত নাম হয়ে ওঠে।

গত ২০ আগস্ট এক আনুষ্ঠানিক ঘোষণায় এয়ার এশিয়া গ্রুপ জানায়, ক্রমবর্ধমান পরিচালন ব্যয়, নির্দিষ্ট রুটে যাত্রী চাহিদা কমে যাওয়া এবং উড়োজাহাজ ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণে সিডনি–কুয়ালালামপুর রুটটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পুরোনো ও তুলনামূলক বেশি জ্বালানি ব্যবহারকারী উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে বহর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব রুটে যাত্রীচাহিদা বেশি এবং বাণিজ্যিকভাবে পরিচালনা লাভজনক, সেসব রুটে উড়োজাহাজ ও অন্য সম্পদ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

এয়ার এশিয়া এক্সের মহাব্যবস্থাপক বেনিয়ামিন ইসমাইল সিদ্ধান্তটিকে কঠিন হিসেবে উল্লেখ করে জানান, সংস্থাটির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ সিডনি। মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার যোগাযোগ স্থাপনে এই রুটের বিশেষ ভূমিকা ছিল।

বাংলাদেশিদের জন্য সাশ্রয়ী ভ্রমণের একটি পথ বন্ধ

এয়ার এশিয়ার সিডনি রুট বন্ধ হওয়ার বিষয়টি বাংলাদেশি যাত্রীদের জন্যও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাতায়াতের ক্ষেত্রে এয়ার এশিয়া তুলনামূলক সাশ্রয়ী একটি বিকল্প হিসেবে পরিচিত ছিল।

বিশেষ করে বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যরা ঢাকা থেকে কুয়ালালামপুর হয়ে সিডনিতে যাতায়াতের সুযোগ পেতেন। অনেক ক্ষেত্রে অন্য বিমান সংস্থার তুলনায় কম ভাড়ায় টিকিট পাওয়ার সুযোগ থাকায় সীমিত বাজেটের যাত্রীদের কাছে এই রুটটি আকর্ষণীয় ছিল।

বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় আসা শিক্ষার্থীদের পাশাপাশি দেশে অবস্থানরত অভিভাবক ও পরিবারের সদস্যদের জন্যও এই বিমান যোগাযোগ ছিল একটি গুরুত্বপূর্ণ বিকল্প। বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে কিংবা পারিবারিক প্রয়োজনে অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে তুলনামূলক কম খরচের টিকিট অনেকের ভ্রমণ পরিকল্পনায় সহায়ক ছিল।

সিডনির নতুন বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনাWestern Sydney International Airport 2

সিডনি–কুয়ালালামপুর রুট বন্ধ হওয়ায় এখন বাংলাদেশি যাত্রীদের বিকল্প বিমান সংস্থা বা অন্য শহর হয়ে যাতায়াতের পরিকল্পনা করতে হবে। এতে সাশ্রয়ী ভ্রমণের একটি বিকল্প কমলেও সামগ্রিক বিমানভাড়া কতটা প্রভাবিত হবে, তা নির্ভর করবে অন্য বিমান সংস্থার ভাড়া ও আসনপ্রাপ্যতার ওপর।

তবে এয়ার এশিয়ার ঢাকা–কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।

অস্ট্রেলিয়া থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে না এয়ার এশিয়া

সিডনি থেকে ফ্লাইট কার্যক্রম বন্ধ করলেও অস্ট্রেলিয়ার বাজার পুরোপুরি ছাড়ছে না এয়ার এশিয়া গ্রুপ। বরং মেলবোর্ন ও পার্থের মতো শহরে বিমান যোগাযোগ জোরদারের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

ঘোষণা অনুযায়ী, মেলবোর্ন–কুয়ালালামপুর রুটে দৈনিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। একইভাবে পার্থ–কুয়ালালামপুর রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা পর্যায়ক্রমে ১৪টিতে উন্নীত করা হবে। পাশাপাশি ডিসেম্বর থেকে পার্থ–বালি রুটে সপ্তাহে ৩৫টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এদিকে সিডনি রুটে আগে থেকে টিকিট বুকিং করা ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য অর্থ ফেরত, ভবিষ্যৎ ভ্রমণের ক্রেডিট অথবা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে এয়ারলাইনসটি।

ভবিষ্যতে সিডনিতে আবারও ফ্লাইট পরিচালনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়নি সংস্থাটি। বাজার পরিস্থিতি অনুকূলে এলে এবং উড়োজাহাজ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন সম্ভব হলে এই রুটে ফিরে আসার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

আপাতত ১৪ বছরের দীর্ঘ ইতিহাসের পর সিডনির আকাশে থেমে গেল এয়ার এশিয়া এক্সের নিয়মিত ফ্লাইট পরিচালনার অধ্যায়। একই সঙ্গে বাংলাদেশি যাত্রীদের জন্যও কম খরচে অস্ট্রেলিয়ায় যাতায়াতের একটি পরিচিত পথ বন্ধ হয়ে গেল।

বিষয়: অস্ট্রেলিয়ানিউ সাউথ ওয়েলসসিডনিবিমান চলাচলফ্লাইটকুয়ালালামপুরমালয়েশিয়াপ্রবাসীবাংলাদেশিঢাকাবাংলাদেশমেলবোর্নভ্রমণভ্রমণ কর
Advertisement
সর্বশেষ
  • ১

    আইজিপির ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার ও জবাবদিহি দাবি টিআইবির

  • ২

    হুতিদের হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল যেভাবে বন্ধ হয়ে পড়েছে

  • ৩

    বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ

  • ৪

    বিকাশে বিল পেমেন্ট করে স্মার্ট টিভি জিতলেন ১৫ জন

  • ৫

    একজন মুক্তিযোদ্ধার অসম্মান: তাসনিম জারার প্রশ্ন ও বিএনপির নীরবতা

সম্পর্কিত
  • সিডনিতে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ক্রিকেটার ইমরুল কায়েস

    সিডনিতে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ক্রিকেটার ইমরুল কায়েস

    সম্প্রতি ক্যাম্পবেলটাউন হাসপাতালে অস্ত্রোপচারের পর নাথান বাড়ি ফিরেছে। নাথানের শারীরিক খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে গত শনিবার ইমরুল তার বাসায় যান।

  • দুবাইয়ে গাউছিয়া কমিটির নাখিল শাখার দ্বিবার্ষিক কাউন্সিল

    দুবাইয়ে গাউছিয়া কমিটির নাখিল শাখার দ্বিবার্ষিক কাউন্সিল

    স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন আহমদ মিয়া। সঞ্চালনা করেন সৈয়দ দিদারুল আজম।

  • সিডনির নতুন বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা

    সিডনির নতুন বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা

    নতুন বিমানবন্দর চালু হওয়ার ফলে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের জন্যও উল্লেখযোগ্য সুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সুপারকারসে রোমাঞ্চ, শেষ রেসে ব্রক ফিনির জয়

    অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সুপারকারসে রোমাঞ্চ, শেষ রেসে ব্রক ফিনির জয়

    অস্ট্রেলিয়ার সুপারকারস চ্যাম্পিয়নশিপ দেশটির অন্যতম জনপ্রিয় মোটর রেসিং প্রতিযোগিতা। শক্তিশালী রেসিং কার, দ্রুতগতির প্রতিযোগিতা এবং অভিজ্ঞ চালকদের দক্ষতার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শক এই আয়োজন উপভোগ করেন।