Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৮: ০৭
বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ
নূর মোহাম্মদ ও মো. মাহবুব আলম (ডানে)

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে বেসরকারি খাতের দুই ব্যাংকারকে নিয়োগ দিয়েছে সরকার।

Advertisement

যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকে এবং সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমকে জনতা ব্যাংকে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদে নিয়োগের নীতিমালা কিছুটা শিথিল হচ্ছে কোন হিসাবে?govt-bank

প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী তাদের নিয়োগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়েছে।

অগ্রণী ও জনতা ব্যাংকের দুই এমডির চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের তৎকালীন এমডি মো. আনোয়ারুল ইসলামের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

পরে গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের এমডি মো. মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। দুই ব্যাংকের শীর্ষ পদ শূন্য হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় বেসরকারি খাতের দুই ব্যাংকারকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটির এমডি পদে নিয়োগের জন্য মনোনীত করা হলো।

বিষয়: অগ্রণী ব্যাংকজনতা ব্যাংকবেসরকারি খাতব্যাংকঅর্থ মন্ত্রণালয়আর্থিক প্রতিষ্ঠান
Advertisement
সর্বশেষ
  • ১

    সোনালী ব্যাংকের এমডিই থাকছেন শওকত আলী খান

  • ২

    আইজিপির ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার ও জবাবদিহি দাবি টিআইবির

  • ৩

    হুতিদের হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল যেভাবে বন্ধ হয়ে পড়েছে

  • ৪

    বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ

  • ৫

    বিকাশে বিল পেমেন্ট করে স্মার্ট টিভি জিতলেন ১৫ জন

সম্পর্কিত
  • সোনালী ব্যাংকের এমডিই থাকছেন শওকত আলী খান

    সোনালী ব্যাংকের এমডিই থাকছেন শওকত আলী খান

    রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। ফলে এমডি পদে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

  • আইজিপির ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার ও জবাবদিহি দাবি টিআইবির

    আইজিপির ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার ও জবাবদিহি দাবি টিআইবির

    সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ক্রসফায়ার করার যে বক্তব্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দিয়েছেন, তা প্রত্যাহার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • হুতিদের হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল যেভাবে বন্ধ হয়ে পড়েছে

    হুতিদের হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল যেভাবে বন্ধ হয়ে পড়েছে

    রিয়াদ ছাড়াও বেশ কয়েকটি বড় বিমানবন্দরে ব্যাপক বিঘ্ন দেখা গেছে। হুতিরা যেসব স্থানে হামলার দাবি করেছে, সেগুলোর মধ্যে দাম্মাম বিমানবন্দরে ৪২ শতাংশ এবং আবহা বিমানবন্দরে ৪৬ দশমিক ৭ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

  • উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সাক্ষাতে কাউন্সিলের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বলেন, বিদেশে বাংলাদেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কাউন্সিলের সনদ বিশেষভাবে সহায়ক।