অস্ট্রেলিয়া

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দক্ষ জনশক্তি অভিবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশি পেশাজীবীদের, বিশেষ করে তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও অন্য কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় দক্ষ জনশক্তি অভিবাসনের সুযোগকে স্বাগত জানান।

সিডনিতে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠনের বার্ষিক সম্মেলন
অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য ও অঞ্চল থেকে আসা প্রায় ৩৫০ জন চিকিৎসকের অংশগ্রহণে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়ার (এফবিএমএসএ) বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ২০২৬। আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী চিকিৎসকের সংখ্যার বিচারে এটি ছিল

স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার
ব্যক্তিগত সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের আদালতে মামলা করার ঘটনা এটিই প্রথম।

অস্ট্রেলিয়ায় জনসংখ্যা ও জন্মহার কমে যাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্কতা
ট্রেজারার জিম চালমার্স বলেন, “২০৬৬ সালের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী অস্ট্রেলীয়দের সংখ্যা তিন গুণ হবে, ফলে স্বাস্থ্যসেবার ওপর আরও চাপ তৈরি হবে।”

আমি ফিরে এসেছি: জুলিয়ান অ্যাসাঞ্জ
দীর্ঘ আইনি লড়াই ও বিশ্বজুড়ে মুক্তির দাবির মুখে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতায় পৌঁছান অ্যাসাঞ্জ। চুক্তির অধীনে তিনি মার্কিন সামরিক নথি অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের একটিমাত্র অপরাধ স্বীকার করেন, যার বিপরীতে ব্রিটেনে কারাবাসের মেয়াদকেই সাজা হিসেবে গণ্য করে তাকে মুক্তি দেওয়া হয়।

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে শিক্ষার্থী ও ব্যাকপ্যাকার ভিসায় কড়াকড়ি
সাম্প্রতিক জনমত জরিপগুলোতে জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন ধারাবাহিকভাবে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে।

কৃষিবিদ অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন
নতুন কার্যনির্বাহী পরিষদে কৃষিবিদ আবুল সরকার সভাপতি এবং ড. মোহাম্মদ নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

বিশ্বজুড়ে ফিরেছে মূল্যস্ফীতি?
‘সফট ল্যান্ডিং’-এর কথা মনে আছে? আগে বলে নেওয়া দরকার সফট ল্যান্ডিং কী? ‘সফট ল্যান্ডিং’ বলতে বোঝায়, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি নিয়ন্ত্রিত ও ধীরে ধীরে কমিয়ে আনা, যাতে মূল্যস্ফীতি কমে আসে, কিন্তু অর্থনীতিতে মন্দা দেখা না দেয় বা বিপুলসংখ্যক মানুষ চাকরি না হারান।

অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে নটর ডেমিয়ানদের মিলনমেলা
মিলনমেলায় শুধু স্মৃতিচারণ ও আনন্দ-আড্ডাই নয়, নটর ডেম কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তা নিয়েও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে।
ক্যাম্বেলটাউনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশি মাসুদ চৌধুরী
২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে তিনি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবে পুনর্নির্বাচিত হন। এবার ডেপুটি মেয়রের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে কাউন্সিলে তার দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো।

গোল্ডকোস্টে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব
অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনারদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (বিজিপিএএ) বার্ষিক সাধারণ সম্মেলন, ক্লিনিক্যাল অ্যান্ড এডুকেশনাল কনফারেন্স, গালা ডিনার ও কালচারাল নাইট-২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অ

‘আমরা জানিনা সাফল্যকে কীভাবে উদযাপন করতে হয়’
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে যেন আকাশে উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু পরের টেস্টেই রীতিমতো নাকানিচুবানি খেয়ে হার। দুই ইনিংসের একটিতেও ১০০ ছোঁয়া সম্ভব হয়নি। এটাই কি টেস্ট ক্রিকেটের সত্যিকারের বাংলাদেশ? আমরা কি সাফল্য সহ্য করতে পারি না? সার্বিকভাবে দেশের ক্রিকেট কেমন চলছে?

সিডনির ক্যাম্বেলটাউনে প্রবাসীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গুজবাম্পস। দলের তানভীর ও শফিউল জুটি ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা নিশ্চিত করেন।

অস্ট্রেলিয়ায় স্থানীয় স্তন্যপায়ী প্রাণীর মধ্যে প্রথম বার্ড ফ্লু শনাক্ত
জুন মাসে অস্ট্রেলিয়ায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর থেকে দেশটি অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলা করছে।

বাংলাদেশ পারবে অস্ট্রেলিয়ার ১৩৯ বছরের ইতিহাস বদলে দিতে?
বাংলাদেশ যদি ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট জিততে পারে, তাহলে তারা অস্ট্রেলিয়াকে এমন এক লজ্জায় ফেলতে পারবে, যে লজ্জায় অস্ট্রেলিয়া নিজেদের দেশে গত ১৩৯ বছর পড়েনি।

ম্যাকগ্রা জানালেন অস্ট্রেলিয়া কেন বাংলাদেশকে ডাকত না
বাংলাদেশের এই ঐতিহাসিক জয় ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের আত্মপর্যালোচনা নিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক তিন ফাস্ট বোলার ডেমিয়েন ফ্লেমিং, গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি তাদের পডকাস্ট শো ‘দ্য ফাস্ট বোলিং কার্টেল’-এ বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্স আর টেস্টে অস্ট্রেলিয়ান দলের ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন।

ডারউইন জয়ে যা দেখছেন মাইকেল আথারটন
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে টেস্ট ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও মহাকাব্যিক অধ্যায় বলছেন সাবেক ইংলিশ টেস্ট অধিনায়ক মাইকেল আথারটন। তিনি অস্ট্রেলিয়ার ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় লেখা এক কলামে বলেছেন, এই জয়ে বাংলাদেশ টেস্টে অস্ট্রেলিয়ার সব দর্প, অহম ভেঙে চুরমার করে দিয়েছে।

উপহাসটা অস্ট্রেলিয়াকে ফিরিয়ে দিল বাংলাদেশ
অস্ট্রেলিয়া ২৩ বছর টেস্ট খেলতে বাংলাদেশকে কেন ডাকেনি? বছরের পর বছর নানা অজুহাত, আপত্তি আর বাহানা দিয়ে বাংলাদেশকে অস্ট্রেলিয়া বঞ্চিত করেছে। বাংলাদেশকে টেস্ট খেলতে না ডাকতে প্রতিবারই এমন সব যুক্তি, বাহানা ক্রিকেট অস্ট্রেলিয়া তুলে ধরত, যেগুলো জানলে আপনি হাসবেন, অবাক হবেন! যে তুচ্ছ–তাচ্ছিল্য অস্ট্রেলিয়া



