Advertisement

কুয়ালালামপুরে আহলে বায়াতে রাসুল (সা.) স্মরণে মিলাদ মাহফিল

চরচা প্রবাস ডেস্ক

কুয়ালালামপুরে আহলে বায়াতে রাসুল (সা.) স্মরণে মিলাদ মাহফিল
ছবি: রফিক আহমদ খানের মাধ্যমে প্রাপ্ত

বর্তমানে অনেক আলেমের কথাবার্তা ও বক্তব্যে এমন কিছু বিষয় দেখা যায়, যা মানুষের ঈমানকে দুর্বল করে দিতে পারে। তাদের অনুসারীরাও অনেক সময় এসব কথার কারণে বিভ্রান্ত হয়ে পড়ে। এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন দরবারে গাউছুল আযম মাইজভান্ডারীর শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আল মাইজভান্ডারী।

Advertisement

তিনি বলেন, “বর্তমানে আমরা অনেক আলেমের কথাবার্তা ও বক্তব্যে এমন কিছু বিষয় দেখতে পাই, যেগুলো মানুষের ঈমানকে দুর্বল করে দিতে পারে। তাদের অনুসারীরাও অনেক সময় এসব কথার কারণে বিভ্রান্ত হয়ে পড়ে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এবং ঈমানের মৌলিক বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে।”

গতকাল রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আহলে বায়াতে রাসুল (সা.) স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার মালয়েশিয়া শাখার উদ্যোগে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Advertisement

মালয়েশিয়ান নাগরিক প্রফেসর ড. জোহান বিন আসিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান নাগরিক হাজি সৈয়দ সালেহ বিন সৈয়দ সেলিম, ড. হাজি ইয়াহিয়া বিন মুহাম্মদ, মোহাম্মদ মাহাথির বিন মোহাম্মদ ইউসুফ ও মুফতি শাহ ফাইজুল কাবির বদরী কাদেরী।

ছবি: রফিক আহমদ খানের মাধ্যমে প্রাপ্ত
ছবি: রফিক আহমদ খানের মাধ্যমে প্রাপ্ত

সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি আরও বলেন, “আল্লাহর কালাম পবিত্র কোরআন আমাদের কাছে পৌঁছেছে রাসুলুল্লাহ (সা.)-এর মাধ্যমে। তাই কোরআনের প্রতি বিশ্বাস এবং রাসুলের প্রতি ভালোবাসা ও সম্মান আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ।

কোরআনে আল্লাহতালা এমন মানুষের কথাও বলেছেন, যারা মুখে ঈমানের কথা বলে, কোরআনের আয়াত তেলাওয়াত করে; কিন্তু তাদের অন্তরে প্রকৃত ঈমান প্রবেশ করেনি। অর্থাৎ শুধু মুখে কোরআনের আয়াত পড়লেই হবে না, বরং কোরআনের প্রতি অন্তরের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। আল্লাহ যেভাবে আমাদের ঈমানদার হিসেবে দেখতে চান, সেভাবেই নিজেদের গড়ে তুলতে হবে।”

বক্তব্য শেষে দোয়া মোনাজাতে তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি এবং প্রবাসীদের মঙ্গল কামনা করেন।

ছবি: রফিক আহমদ খানের মাধ্যমে প্রাপ্ত
ছবি: রফিক আহমদ খানের মাধ্যমে প্রাপ্ত

মোহাম্মদ আবু কাউসার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক রফিক আহমদ খান, গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম উদ্দিন, ব্যবসায়ী মো. নুর আলম মেহেদী, মোহাম্মদ জুয়েল তালুকদার, আবদুর রউফ, জাকারিয়া দেওয়ান, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ তানভীর আহমেদ, তালেব মোল্লা, মোহাম্মদ হাসেম মোল্লা ও আমিনুর রহমান সোহাগ।