Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৮: ৪২
মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
(বাঁ থেকে) তাসফিয়া আরেফীন অধরা, আসিফ রহমান ভূঁইয়া ও মেহেদী হাসান জ্যাক। ছবি: রফিক আহমদ খান

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) ২০২৬-২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা।

Advertisement

গত মঙ্গলবার বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট এবং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে সহসভাপতি রয়েছেন মেহেদী হাসান জ্যাক (ইউসিএমআই) ও আদিবা আহমেদ (ইউপিএম), যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম খোকন (মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি) ও সাবরিনা সুচনা (আলফা); সাংগঠনিক সম্পাদক রাজিউজ্জামান স্বপ্নীল (এপিইউ), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরাফি সরকার মইন (কেএলইউএসটি) ও অর্থ সম্পাদক ফারিয়া ফারা (ইউপিএম)।

এ ছাড়া শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা রুসো, যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক রুম্মান আলভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম চৌতি, ক্রীড়া সম্পাদক জাবেদ হাসান সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক নিসাত নাওয়ার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক নাওহা, আইনবিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, সংগ্রহবিষয়ক সম্পাদক তাজ মুনসি, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক শহিদুল ইসলাম পিন্টু ও ধর্মবিষয়ক সম্পাদক শরীয়তুল্লাহ।

Advertisement
Advertisement
Advertisement

নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া জানান, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বিস্তৃতভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ২৬টি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশি আইটি পেশাজীবীদের জন্য মালয়েশিয়ায় বড় কর্মসংস্থানের সুযোগMalaysian Deputy Financ Minister meeting with DCCI President– UNB

তিনি বলেন, “আমি এই দায়িত্ব সম্মানের সঙ্গে গ্রহণ করছি। এই কমিটির প্রতিটি সদস্য শুধু নেতৃত্ব দেওয়ার জন্য নয়, বরং নতুন কিছু সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। সামনের দিনগুলোতে আমরা আরও বিভিন্ন আয়োজন, নতুন উদ্যোগ এবং শিক্ষার্থীদের ইতিবাচক পরিচিতি তুলে ধরার ওপর গুরুত্ব দেব, যাতে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের পরিচয় ও অর্জন গর্বের সঙ্গে তুলে ধরতে পারে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা বলেন, “আমি এই দায়িত্ব সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ হবে।”

২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ছাত্রসংগঠন। বর্তমানে দেশটিতে অধ্যয়নরত প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ঐক্য তৈরিতে সংগঠনটি কাজ করছে।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত দিকনির্দেশনা, শিক্ষা ও কল্যাণমূলক সহায়তা, ক্রীড়া প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে বিএসওএম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিষয়: শিক্ষার্থীপ্রবাসীমালয়েশিয়াবাংলাদেশিনির্বাচনসংগঠননতুন কমিটি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।