Advertisement

সিলেটের জিন্দাবাজার থেকে বদীর ভাই ও ছেলেসহ আটক ৪

সিলেটের জিন্দাবাজার থেকে বদীর ভাই ও ছেলেসহ আটক ৪
প্রতীকী ছবি

সিলেট জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

আজ বুধবার ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

Advertisement

আটককৃতরা হলেন আব্দুর রহমান বদির দুই ভাই আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন, ছেলে শাওন আরমান এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম চরচাকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতরা মূলত সিলেটে বেড়াতে এসেছিলেন।

তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার কোন অঙ্গসংগঠনের সাথে যুক্ত কিনা এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “তাদের দলীয় পরিচয় সম্পর্কে আমরা এখনো নিশ্চিত না। তবে, কক্সবাজার ইউনিটের চাহিদার ভিত্তিতে আমরা খবর পেয়ে তাদেরকে আটক করেছি। সেখানে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে বা মামলা রয়েছে সে তথ্য আমাদের কাছে নেই।”

তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।