Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন জরুরি: প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৫
দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন জরুরি: প্রধানমন্ত্রী
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।”

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ কথা জানিয়েছেন।

দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে।”

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়ছে বেতনgov

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে এনএসডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এনএসডিএর গভর্নিং বডিকে অল্প সময়ের মধ্যে একটি ছোট কমিটির মাধ্যমে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে হবে।

সভায় জাতীয় দক্ষতা উন্নয়নসংক্রান্ত নীতি ও কৌশলপত্র, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি, খাতভিত্তিক দক্ষতার চাহিদা বিশ্লেষণ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়: প্রধানমন্ত্রীতেজগাঁওরাজধানীদেশতারেক রহমান
সর্বশেষ
  • ১

    মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৪

  • ২

    আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল বাংলাদেশের

  • ৩

    সৌদি আরব এখন কোন কৌশলে তেল রপ্তানি করছে?

  • ৪

    প্রবাসীকল্যাণ সচিবের কাছে বায়রার সাবেক সদস্যদের স্মারকলিপি

  • ৫

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ

সম্পর্কিত
  • মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৪

    মুন্সীগঞ্জে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৪

    মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ

  • আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল বাংলাদেশের

    আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল বাংলাদেশের

    সামনে ব্যস্ত সূচি। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ দিনের মধ্যে খেলতে হবে চারটি টেস্ট। তবুও আফগানিস্তানের বিপক্ষে প্রায় সেরা দলই বেছে নিয়েছেন নির্বাচকেরা। আগামী অক্টোবরে এক ম্যাচের টেস্ট দলে বিশ্রাম পেয়েছেন কেবল পেসার তাসকিন আহমেদই।

  • প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ

    সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি থানার পুলিশের একটি দল ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

  • জুলাই অভ্যুত্থানের পর পালানো ফাঁসির আসামি দুই বছর পর  গ্রেপ্তার

    জুলাই অভ্যুত্থানের পর পালানো ফাঁসির আসামি দুই বছর পর গ্রেপ্তার

    গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দুই বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবি-৭ সূত্রে জানানো হয়, গ্রেপ্তার আসামির নাম মো. বাহাদুর মিয়া (৩৫)। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর গ্রামে। তিনি ২০২৪ সালের ৬ আ