Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সিলেট বিভাগের ১৯ আসনে ২ হাজার ৮৮১ কেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩২
সিলেট বিভাগের ১৯ আসনে ২ হাজার ৮৮১ কেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। সিলেট বিভাগজুড়ে চলছে ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি। চার জেলার ১৯টি আসনে মোট ২,৮৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ১,১২৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সব কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনার কাজও সম্পন্ন হয়েছে।

Advertisement

সিলেট জেলার ১,০১৬ কেন্দ্রে ২১৭টি ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত হলেও অনেক কেন্দ্রেই তেমন কোনো সংস্কার হয়নি। সিলেট মহানগরীর ২৯৪টি কেন্দ্রের মধ্যে ৯৫টি ঝুঁকিপূর্ণ। নগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রেই বিশেষ টহল, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহলে থাকবে।

সুনামগঞ্জে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। জেলার ৬৬৪টি কেন্দ্রের মধ্যে ৪৫১টি ঝুঁকিপূর্ণ, যার মধ্যে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮৯টি এবং দুর্গম কেন্দ্র ১৫৭টি। বিভিন্ন উপজেলায় অতিরিক্ত নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রাখা হয়েছে।

হবিগঞ্জের ৬৪৭ কেন্দ্রের মধ্যে ২৩৫টি ঝুঁকিপূর্ণ এবং ১০৩টি অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র। এসব কেন্দ্র ঘিরে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন রয়েছে ২,০০০–এর বেশি পুলিশ সদস্য, ৫৫টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আনসার সদস্য। পাশাপাশি বিজিবি, র‌্যাব ও অন্যান্য বাহিনীও মাঠে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মৌলভীবাজারের ৫৫৪টি কেন্দ্রের মধ্যে ২২৩টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বডি–ওয়ার্ন ক্যামেরা, অতিরিক্ত পুলিশ ও বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে। স্বাভাবিক কেন্দ্রেও রয়েছে নিয়মিত টহল।

সিলেট বিভাগজুড়ে নিরাপত্তার জন্য এবারই প্রথম বড় মাত্রায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে–দুটি বীর ব্যাটালিয়ন এবং একটি ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের প্রায় ১,১০০ সদস্য গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন। বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমগুলোও সবসময় মাঠে থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে।

নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল মঙ্গলবারই। এখন চলছে নিরাপত্তা নিশ্চিত করা এবং লজিস্টিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ। প্রশাসন বলছে–সিলেট বিভাগের সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুত।

বিষয়: নির্বাচনড্রোনসিলেটহবিগঞ্জসুনামগঞ্জআইন–শৃঙ্খলাসিসি ক্যামেরাগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসেনাবাহিনীঝুঁকিপূর্ণমৌলভীবাজার
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।