ড্রোন

ইউক্রেনে শপিং সেন্টারে রাশিয়ার হামলায় নিহত ১৬
জেলেনস্কি এই হামলাকে “সম্পূর্ণ নিন্দনীয় ও জঘন্য” বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রথম ড্রোন হামলার আধা ঘণ্টা পর দ্বিতীয় একটি রুশ ড্রোন শপিং সেন্টারটিতে আঘাত হানে। তার দাবি, জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবেই দ্বিতীয় হামলাটি চালানো হয়।

রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা
রোববার ভোরে ইউক্রেনীয় ড্রোন মস্কো অঞ্চলে হামলা চালায়। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, এটি ওই অঞ্চলে চালানো সবচেয়ে বড় হামলাগুলোর একটি এবং এতে অন্তত একজন নিহত হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্ট সির
সি চিনপিং দুর্যোগ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্যোগের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও শক্তিশালী পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

ইরান যুদ্ধে মার্কিন এক-চতুর্থাংশ ‘রিপার’ ড্রোন ধ্বংস
ইরানের সাথে সাম্প্রতিক যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী তাদের বহরে থাকা দূরপাল্লার এমকিউ-৯ রিপার নজরদারি ও আক্রমণকারী ড্রোনের প্রায় এক-চতুর্থাংশ হারিয়েছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংক্ষিপ্ত সময়ের যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে।

এবার ড্রোন আমদানিতে শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
ড্রোন ও ড্রোনের যন্ত্রাংশ আমদানিতে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশও রয়েছে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় শিশুসহ ১৩ জন নিহত
রুশ তদন্তকারীরা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে একটি ফৌজদারি মামলা শুরু করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, ইউক্রেন আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে এবং নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে এক শিশুও রয়েছে।

জার্মানির সামরিক ঘাঁটির ওপর সন্দেহজনক ড্রোন, ওড়াল কারা?
জার্মান সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে নর্থ রাইন-ভেস্টফালিয়া রাজ্যের মেখেরনিশের সামরিক ঘাঁটির ওপর ড্রোন দুটিকে দেখা যায়।

রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ নিহত ৭
রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি জনবহুল সমুদ্র সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হন। রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ভাসমান গ্যাস সংরক্ষণ জাহাজে ড্রোন হামলা
ঘটনার সঙ্গে পরিচিত তিনটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ড্রোন হামলায় ভাসমান সংরক্ষণ জাহাজ এনারগোস উইন্টারে আগুন লাগে। পরে সেই আগুন পাশের গ্যাসলগ সেলেম জাহাজেও ছড়িয়ে পড়ে।

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরোধী অস্ত্রের ঘাটতি দেখা দিলেও দেশটির দূরপাল্লার হামলায় সক্ষম ড্রোন উৎপাদন রাশিয়াকে ছাড়িয়ে গেছে।

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা
ইউক্রেনের বিমান বাহিনী তাদের রোববার সকালের বিবৃতিতে জানায়, রাতভর রাশিয়া ইউক্রেনের ওপর সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে।

রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের অবকাশকেন্দ্রে হামলায় ১২ জন নিহত
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, ইউক্রেনীয় ড্রোনগুলো অবকাশকেন্দ্রে ‘ঘুমন্ত মানুষের’ ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনাকে ‘অমানবিক অপরাধ’ বলে নিন্দা জানান।

বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা ইরানের
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। রেভল্যুশনারি গার্ডস বলেছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, এক তেল ডিপোতে আগুন
তামবভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পারভিশভ টেলিগ্রামে লিখেছেন, “রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।” একই সঙ্গে তিনি জানান, হামলার আগে ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের টানা হামলার মধ্যে আবার কোন কোন দেশে হামলা চালাল ইরান?
ইরান জানিয়েছে, তারা বাহরাইন, কাতার, কুয়েত ও জর্ডানসহ যেসব উপসাগরীয় দেশে আমেরিকান বিমানঘাঁটি রয়েছে, সেসব দেশে হামলা চালিয়েছে। পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে একটি আমেরিকান জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইউক্রেনের সঙ্গে ড্রোন উৎপাদন চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন
এর আগে ইউক্রেন বিভিন্ন দেশের সঙ্গে পৃথকভাবে এ ধরনের একাধিক চুক্তি করেছে। তবে বুধবারের চুক্তিটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ও তাদের কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে করা প্রথম সমঝোতা।

ড্রোন তৈরিতে তাক লাগাচ্ছে জার্মানির ছোট্ট স্টার্টআপ
হেলসিং-এর ড্রোন কারখানার বিশাল স্টোরেজ রুমে তাকালে ইউরোপের আগামী দিনের সম্ভাব্য বড় সংঘাতের রূপরেখা পরিষ্কার দেখা যায়। সেখানে স্তূপ করে রাখা ড্রোনের বাক্সগুলো কেবল ইউক্রেনে পাঠানোর জন্য নয়।

ইরানের ‘শাহেদ’-এর মতো ড্রোন বানালো পোল্যান্ড
সামরিক শক্তিতে পোল্যান্ডের বিশাল ধামাকা! দেশটির বেসরকারি শিল্প গোষ্ঠী বোরিশেভ এবং রাষ্ট্রায়ত্ত বিমান বাহিনী প্রযুক্তি ইনস্টিটিউট (আইডব্লিউটিএল) যৌথভাবে এই ড্রোন তৈরি করেছে। পোল্যান্ডের উপ-প্রতিরক্ষামন্ত্রী চেজারি টমচিক একে পোল্যান্ডের নিজস্ব 'শাহেদ' ড্রোন হিসেবে উল্লেখ করেছে।

কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলায় নিহত ২৭
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবারের এই হামলায় অন্তত ২৭ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।

কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলার দাবি ইরানের
কুয়েত ও বাহরাইন—দুই দেশই ইরানের এ হামলার নিন্দা জানিয়েছে। তবে হামলায় কী বা কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।



