Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, এক তেল ডিপোতে আগুন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৭: ২৬
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৭, এক তেল ডিপোতে আগুন

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার একটি গুদামে কর্মরত সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এ ছাড়া, রাজধানী মস্কো অঞ্চলের নোগিনস্ক শহরে একটি তেল ডিপোতে আগুন লেগেছে বলে শনিবার জানিয়েছেন সংশ্লিষ্ট অঞ্চলের কর্মকর্তারা।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তামবভ অঞ্চলের গভর্নর ইয়েভগেনি পারভিশভ জানান, মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত কোটভস্ক শহরে রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিসের একটি গুদামে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে ২৫ জন আহত হয়।

তিনি টেলিগ্রামে লিখেছেন, “রাতের শিফটে কর্মরত সাতজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।” একই সঙ্গে তিনি জানান, হামলার আগে ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “ড্রোনগুলো যদি লক্ষ্যবস্তুতে পুরোপুরি আঘাত হানতে সক্ষম হতো, তাহলে বেসামরিক হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে?badrul alam 23

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ রাশিয়ার ড্রোন উৎপাদনের যন্ত্রাংশ ও নেভিগেশন সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত দুটি লজিস্টিক স্থাপনায় হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও জানান, একটি তেল স্থাপনাও হামলার শিকার হয়েছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, মস্কোর পূর্বে অবস্থিত ইলেকট্রোস্তাল শহরে ওয়াইল্ডবেরিসের আরেকটি গুদামে ড্রোন হামলায় ২৪ জন আহত হয়েছে।

ওয়াইল্ডবেরিসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাতিয়ানা কিম বলেন, “রাশিয়া এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য এটি ছিল এক ভয়াবহ রাত।” তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মস্কো অঞ্চলের নোগিনস্ক শহরে ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি তেল ডিপোতে আগুন ধরে যায় বলে জানান গভর্নর ভোরোবিয়ভ।

তিনি তেল স্থাপনাটির ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাননি। তবে নোগিনস্কে দুজন আহত এবং পাশের একটি প্রসূতি হাসপাতাল নিরাপত্তার স্বার্থে খালি করে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিষয়: রাশিয়াআহতনিহতহামলামস্কোইউরোপড্রোনইউক্রেন
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক