Advertisement

ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
ছবি: ইউএনবি

ডিসেম্বর ঘিরে পলাতক ব্যক্তিসহ যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

এ তথ্য জানিয়েছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। আজ সোমবার দুপুরে আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টর কৃর্তক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ টহল জোরদার করা হয়েছে। যার ধারাবিহকতায় কুমিল্লা সেক্টরে চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সর্বোচ্চ সর্তকতা নিয়ে দায়িত্ব পালন করছে।

Advertisement

এর লক্ষ্য হচ্ছে যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক অভিযুক্তরা যাতে অবৈধভাবে প্রবেশ ও দেশ ত্যাগ করতে না পারে। সেজন্য প্রতিটি বিওপিকে সব্বোর্চ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে বলে জানান তিনি।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, ডিসেম্বর পরিস্থিতিকে সামনে রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতুমধ্যে এই সেক্টরের অধীনে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ৪১০ কোটি ৩৭ লাখ টাকা।

এ ছাড়া, এসবের সঙ্গে জড়িত ১৫৫ জন অভিযুক্তকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, সীমান্তের যেকোনো সন্দেহজনক গতিবিধির বিষয়ে বিজিবির নিকটস্থ ক্যাম্পে দ্রুত জানানোর জন্য জনপ্রতিনিধি ও জনগণকে আহ্বান জানানো হয়েছে।

সীমান্তে টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের এই অধিনায়ক।