
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

গতকাল রোববারের সহিংসতা ও অস্থিরতার পর আজ সোমবার গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শান্ত ও স্বাভাবিক হয়ে এসেছে। সকাল থেকে জেলাজুড়ে বিজিবি ও যৌথ বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে জেলার সব সরকারি-বেসরকারি অফিস, আদালত ও দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের সড়কগুলোতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের সহিংসতার পর জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে দাঙ্গা নিয়ন্ত্রণ অভিযান পরিচালনার জন্য কৌশলগত স্থানে সাঁজোয়া যান (এপিসি) রাখা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, মাঠপর্যায়ের কার্যক্রমের রিয়েল-টাইম পর্যবেক্ষণ ও সমন্বয় নিশ্চিত করতে যতটা সম্ভব মোতায়েনকৃত বিজিবি সদস্যের শরীরে বডি-ওর্ন ক্যামেরা লাগানো হয়েছে। ড্রোন ও অন্যান্য যন্ত্রের মাধ্যমেও মাঠের কার্যক্রমের সরাসরি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
শরিফুল ইসলাম আরও জানান, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল পুরো কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
গতকাল রোববার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সারা দিন বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেন তারা।
জেলার প্রশাসক ও পুলিশ সুপার বদলির পর রোববার রাতে তিন থানার ওসি বদলি করা হয়েছে। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের সবাইকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।