
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার সকালে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।
পুলিশ জানিয়েছে, সকালের দিকে কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের ফলে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সকালের অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ।
খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা সড়ক না ছেড়ে আরও উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল ও এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, গাজীপুরের বেশির ভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে প্রায় ১৭টি কারখানা বন্ধ রয়েছে। সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক ছিল।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, গত কয়েক দিনের ঘটনার পর ১৭টি কারখানা বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে স্বাভাবিক নিয়মেই উৎপাদন চলছে। তিনি বলেন, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে তাদের ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।