
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ সোমবার নির্ধারিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন। তবে পরবর্তী সভা কবে হবে, তা তিনি জানাতে পারেননি।
আজ বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বোর্ডের এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মালিকপক্ষের প্রস্তাব ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে থাকতে পারে।
এই বিষয়ে জানতে পোশাক শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামসুদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিকপক্ষ পোশাক শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, মালিকপক্ষ তখন কোনো প্রস্তাব দেয়নি। প্রস্তাব চূড়ান্ত করতে চার দিন সময় চেয়েছিল তারা।
আজকের সভায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর দুই পক্ষের দাবির মধ্যে ব্যবধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সভা স্থগিত হওয়ায় সেই আলোচনা আপাতত পিছিয়ে গেল।
নতুন মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি সরকারের প্রতিনিধিরাও নিম্নতম মজুরি বোর্ডে রয়েছেন। বোর্ডের আলোচনার মধ্য দিয়েই পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।