Advertisement

১৪৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা বিজিএমইএর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

১৪৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা বিজিএমইএর
বিজিএমইএ লোগো

‎ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা মালিকপক্ষ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

Advertisement

আজ ‎শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, ‘‘তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলস্বরূপ, বিজিএমইএর সদস্যভুক্ত বর্তমানে ১৪৭টি কারখানা তাদের পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে কারখানা বন্ধ রাখতে হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে একদিকে যেমন আমাদের পোশাক শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এমনকি সম্পূর্ণ নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক উপায়ে কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত নিম্নতম মজুরি বোর্ডও স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না।’’

‎বিজিএমইএ সভাপতি বলেন, ‘‘শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী সোমবার মজুরি বোর্ডের সভায় পোশাক কারখানার মালিকরা তাদের লিখিত প্রস্তাব জমা দেবেন। ওই প্রস্তাবে মালিকপক্ষের অবস্থান তুলে ধরা হবে।’’

‎‎তবে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনা করে লাভ হবে না বলে মন্তব্য করেন মাহমুদ হাসান খান। তিনি বলেন, ‘‘আলোচনার পরিবেশ তৈরি করতে হলে আগে কারখানার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।’’

Advertisement

‎শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। আগামী ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভার আগেই মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।