Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্ট সির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৭: ০০
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্ট সির
চীনের হেনান প্রদেশে টাইফুন ডলফিনের কারণে প্রবল বৃষ্টিপাতের পর প্লাবিত সড়কের পানির মধ্য দিয়ে দুজন মিলে একটি গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন। ১৩ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

চলতি গ্রীষ্মে ধারাবাহিক প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের পর প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো এবং মোকাবিলায় চীনের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির প্রচার ও নীতিবিষয়ক গুরুত্বপূর্ণ সাময়িকী ছিউশিতে আজ শনিবার প্রকাশিত এক নিবন্ধে সির এসব মন্তব্য তুলে ধরা হয়। চলতি বছর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এবং একের পর এক ভূমিধসে কয়েক ডজন মানুষের মৃত্যুর পর তিনি এসব কথা বলেন। ঘটনাগুলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে চরম আবহাওয়ার ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরেছে।

নিবন্ধে সির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “বৈশ্বিক উষ্ণায়ন অব্যাহত থাকায় প্রবল বৃষ্টিপাত, বন্যা, টাইফুন ও খরার মতো চরম আবহাওয়ার ঘটনা ও দুর্যোগ উল্লেখযোগ্যভাবে বাড়ছে এবং এগুলোর ধ্বংসাত্মক প্রভাব আরও তীব্র হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

সি দুর্যোগ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্যোগের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও শক্তিশালী পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা এবং উত্তর চীনের বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন অবকাঠামোর দুর্বলতা দূর করার ওপর জোর দিয়েছেন।

নিবন্ধে বলা হয়, এসব মন্তব্য সি গত ২৮ এপ্রিল পলিটব্যুরোর এক শিক্ষা অধিবেশনে দেওয়া ভাষণে করেছিলেন।

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুনটি চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্লাবিত হয় এবং যানবাহন আটকা পড়ে। একই সঙ্গে দেশটির বিস্তীর্ণ এলাকায়ও ঝড়ের প্রভাব পড়ে।

গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আকস্মিক বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংছিংয়ে পাহাড় ধসে সৃষ্ট আরেকটি ভূমিধসে ৫১ জন নিহত হয়।

চীন ক্রমেই আরও ধ্বংসাত্মক আবহাওয়ার মুখোমুখি হচ্ছে। বিজ্ঞানীরা এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক দেখছেন। বিশেষ করে চলতি বছর এল নিনো পরিস্থিতি তাপমাত্রা বাড়িয়ে আরও ঘন ঘন ও শক্তিশালী টাইফুনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।

সি বলেন, “বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় আমাদের সক্ষমতা ও দক্ষতার মাত্রা আমরা ধারাবাহিকভাবে বাড়াব এবং জনগণের জীবন ও সম্পদ এবং সামাজিক স্থিতিশীলতা কার্যকরভাবে সুরক্ষিত করব।”

তিনি আরও বলেন, দুর্যোগের ঝুঁকি যেন অর্থনীতি, জ্বালানি, খাদ্য ও সামাজিক নিরাপত্তার ওপর ছড়িয়ে পড়তে না পারে, তা নিশ্চিত করতে হবে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন এবং স্যাটেলাইটভিত্তিক রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট।

বিষয়: চীনবৃষ্টিপাতদুর্যোগএশিয়াসি চিনপিংড্রোনআবহাওয়াকৃত্রিম বুদ্ধিমত্তাটাইফুনপ্রাকৃতিক দুর্যোগবন্যাভূমিধসকমিউনিস্ট পার্টি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।