
প্রতিবছরই অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নাগরিক দুর্ভোগের পর সরকারি সংস্থাগুলো একে অপরের সাথে সমন্বয়হীনতার দায় চাপান। ভবিষ্যতে জলাবদ্ধতামুক্ত বন্দরনগরীর স্বপ্ন দেখান। কিন্তু বর্ষা আসলে বা অতিবৃষ্টি হলেই চট্টগ্রাম মহানগরী ডোবে পানিতে।

আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক ফেসবুক পোস্টে ‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে এই পদক্ষেপগুলোর কথা বিস্তারিত তুলে ধরেন।

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় সরকারি উদ্ধারকর্মীর সংকটের অভিযোগ তুলে নিখোঁজ স্বজনদের খুঁজে বের করতে নিজেরাই ধ্বংসস্তূপে নেমেছেন সাধারণ মানুষ। এদিকে দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯২০ জনে পৌঁছেছে এবং নিখোঁজ রয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে ভূমিকম্পটি টের পাওয়া যায়। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে।

কৃষি, পরিবেশ-গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কাজে ড্রোনের ব্যবহার বাড়ছে। এই বাস্তবতাকে সামনে রেখে ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ‘এনভায়রনমেন্ট রিসার্চ সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান। ড্রোনের মাধ্যমে ডাটা সংগ্রহ, বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের ব্যবহারিক দিকগুলো শেখানো হয়

তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। তুষারঝড়ের কারণে বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো মানুষ। এ দুর্যোগে আমেরিকাজুড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত ও ৮২ জন নিখোঁজ রয়েছেন। টানা ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলির দুটি অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাবরিয়াল বোরিক। প্রাণঘাতি এই দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

কানাডায় আগে এমন কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু এখন চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। কানাডার শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল জেনি কারিগনান এমন নাগরিকদের খুঁজছেন, যারা সামরিক হামলা বা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের পাশে দাঁড়াতে প্রস্তুত।

‘কমিউনিটির সাথে বিজ্ঞানের সেতুবন্ধন: বাংলাদেশে একটি কমিউনিটি-ভিত্তিক বজ্রপাতের পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করা’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। সভাপতিত্ব করেন বিএমডির পরিচালক মো. মোমেনুল ইসলাম।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বিস্তীর্ণ এলাকা। রাজ্যের ফেগানস বে ও ওয়াই ওয়াই এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশের ভূমির গঠন আসলে কেমন? ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় আমাদের কী করা উচিত? অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বিশেষজ্ঞরা কী পরামর্শ দিলেন? এ সবকিছু নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার

ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি পৃথিবীর ভূ-পৃষ্ঠের নিচের টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে হয়ে থাকে। ফলে কখন কোথায় ভূমিকম্প হবে, তা আগে থেকে জানার বা বোঝার উপায় থাকে না। তাই ভূমিকম্প হলে তারপরে কী করতে হবে তা জেনে নেওয়া জরুরি।

এখন পর্যন্ত এই দুর্যোগের পূর্বাভাস দেওয়ার কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি। তাই ভূমিকম্প অনুভূত হলে ঝুঁকি এড়াতে করণীয় সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কিছু নির্দেশনা দিয়েছে।

ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এখন পর্যন্ত এই দুর্যোগের পূর্বাভাস দেওয়ার কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি। এ কারণে ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় বা এ ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত রাখার জন্য পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকায় ধেয়ে আসছে দেশটির ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। এ ঝড় বিধ্বংসী ও প্রাণঘাতীর কারণ হতে পারে বলে আমেরিকান আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন।

বিশেষজ্ঞদের মতে, সিঙ্কহোল সৃষ্টি হওয়া পুরোপুরি বন্ধ করা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। সিঙ্কহোলের ঘটনা প্রাকৃতিক কারণ ছাড়াও মানবসৃষ্ট কার্যক্রমের ফলেও ঘটে। তাই এ বিষয়গুলো নিয়ন্ত্রণ করে সিঙ্কহোলের ঘটনা কমানো সম্ভব।

কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জানান সায়েক জানিয়েছেন, গত ১০ দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির গজনি, লাঘমান, নানগারহার, ফারাহ, পাকতিয়া, বাদঘিস, হেরাত ও দায়কুন্দি প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।