Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বজ্রপাতের ঝুঁকি কমাতে কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২০: ৫৯
বজ্রপাতের ঝুঁকি কমাতে কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

বাংলাদেশে বজ্রপাতজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে কেবল বৈজ্ঞানিক পূর্বাভাসই যথেষ্ট নয়, বরং স্থানীয় জনপদ বা কমিউনিটিকে সরাসরি সম্পৃক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। রোববার রাজধানীর গুলশানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) আয়োজিত এক গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেন।

Advertisement
Advertisement
Advertisement

‘কমিউনিটির সাথে বিজ্ঞানের সেতুবন্ধন: বাংলাদেশে একটি কমিউনিটি-ভিত্তিক বজ্রপাতের পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করা’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন। সভাপতিত্ব করেন বিএমডির পরিচালক মো. মোমেনুল ইসলাম।

গবেষণায় দেখা গেছে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে বজ্রপাতে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষক ও জেলেরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন। গবেষণার তথ্যমতে, প্রায় ৭৭ শতাংশ উত্তরদাতা সতর্কবার্তার সময়সীমা সম্পর্কে জানেন না এবং ৯৬ শতাংশ মানুষ কখনো বজ্রপাত-সংক্রান্ত মহড়ায় অংশ নেননি। এর ফলে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা আরও বেশি অনিরাপদ হয়ে পড়ছেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. আশরাফ উদ্দিন জানান, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০০ জন মানুষ বজ্রপাতে প্রাণ হারান। দীর্ঘদিন এটি অবহেলিত থাকলেও এখন বৈজ্ঞানিক পূর্বাভাসকে জীবনরক্ষাকারী পদক্ষেপে রূপান্তর করতে আন্তঃসংস্থাগত সমন্বয় জরুরি। বিএমডির পরিচালক মো. মোমেনুল ইসলাম জানান, পূর্বাভাস যেন সাধারণ মানুষের কাছে সহজবোধ্য হয়, সেজন্য প্রযুক্তি ও অংশীদারিত্বের উন্নয়নে তারা কাজ করছেন।

Advertisement
Advertisement
Advertisement

প্যানেল আলোচনায় উঠে আসে, বজ্রপাতের পূর্বাভাস দেওয়ার সময় খুব কম (এক ঘণ্টার কম) হওয়ায় এবং প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী যোগাযোগ মাধ্যম না থাকায় সাধারণ মানুষ দ্রুত ব্যবস্থা নিতে পারেন না। এছাড়া আশ্রয়কেন্দ্রের অভাব ও অর্থনৈতিক কারণে কৃষক-জেলেরা ঝড়ের মধ্যেও কাজ চালিয়ে যান।

বিশেষজ্ঞরা কেবল মোবাইল অ্যাপ নয় বরং স্থানীয় লাউডস্পিকার, সাইরেন, রেডিও এবং স্কুলভিত্তিক সতর্কতা ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন। ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হলেও এর প্রস্তুতিতে এখনো বড় ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে বৈজ্ঞানিক তথ্যের সাথে স্থানীয় জ্ঞানের সমন্বয় ঘটিয়ে ‘কমিউনিটি-ভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা’ গড়ে তোলার জোরালো আহ্বান জানানো হয়।

বিষয়: বাংলাদেশবিজ্ঞানদুর্যোগআবহাওয়াবজ্রপাতপূর্বাভাসআবহাওয়া অধিদপ্তর
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক