সি চিনপিং

চীনের সঙ্গে বাণিজ্য সংঘাতে কেন নমনীয় ট্রাম্প?
হাউস অব রিপ্রেজেন্টেটিভসের চায়না সিলেক্ট কমিটির চেয়ারম্যান জন মুলেনারের মতো রিপাবলিকান আইনপ্রণেতারা আগামী সপ্তাহের বৈঠকের আগে ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপের প্রশংসা করেছেন।

মোদির নৈশভোজে কেন যোগ দেননি সি
কিন্তু এমন এক সময়ে এবারের সম্মেলন হচ্ছে, যখন বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ভারতে বসেই বিশ্ব রাজনীতি বদলে দেবে ব্রিকস?
দিল্লিতে ব্রিকসের শীর্ষ সম্মেলন চলছে, যোগ দিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, ইরানের প্রেসিডেন্টের মাসুদ পেজেশকিয়ানসহ অনেকে। ইরান ও ইউক্রেনে যুদ্ধ মিলিয়ে বিশ্ব যখন উত্তপ্ত, ডোনাল্ড ট্রাম্পের নানা খেয়ালি নীতির কারণে যুক্তরাষ্ট্র...

ব্রিকসের ১৮তম সম্মেলনের প্রথম দিনে যা বললেন বিশ্ব নেতারা
মধ্যপ্রাচ্যে শান্তি ও সংযমের আহ্বান জানিয়ে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছে ব্রিকস জোটভুক্ত দেশগুলো। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য, সরবরাহব্যবস্থা ও জ্বালানির নির্বিঘ্ন প্রবাহ বজায় রাখতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে তারা। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

এবারের ব্রিকস সম্মেলন ঐক্যের মাইলফলক হতে পারে
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে সম্মেলন ঘিরে ভারতের এবারের প্রকাশ্য আয়োজন তিন বছর আগে জি-২০ সম্মেলনের সময়ের মতো জাঁকজমকপূর্ণ নয়। আয়োজন সাদামাটা হলেও সম্মেলনটির গুরুত্ব কমে যায়নি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বস্বার্থের পরিপন্থী: সি চিনপিং
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের সার্বিক স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে চীনা প্রেসিডেন্ট এসব কথা বলেন।

রাশিয়া-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুতিন ও সির
সি চিনপিং বলেন, বেইজিং ও মস্কোর সম্পর্কের সামনে “আরও উজ্জ্বল” সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্বীকার করেন, “আন্তর্জাতিক ব্যবস্থায় অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত পরিস্থিতির মাত্রা স্পষ্টতই বেড়েছে।” পুতিনও এতে একমত হয়ে বলেন, “সব ক্ষেত্রেই সহযোগিতা সফলভাবে এগিয়ে চলছে।”

ইরানকে জব্দ করতে চীনই ভরসা ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ এবার নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। সামরিক অভিযান ও কূটনৈতিক উদ্যোগ প্রত্যাশিত ফল না দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবার অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে সামনে এনেছে। তবে এবারের কৌশল আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত। লক্ষ্য শুধু ইরান নয়; ত

বাজারে মানুষের মতো রোবট এনে একদিনেই শেয়ারের দাম ছয় গুণ!
সাংহাই স্টক এক্সচেঞ্জে লেনদেনের শেয়ারের দামে নতুন ইতিহাস গড়েছে চীনে‘মানবসদৃশ রোবট’ নির্মাতা কোম্পানি ইউনিট্রি। লেনদেন শুরুর প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের দাম এক ধাক্কায় প্রায় ছয় গুণ বেড়ে গিয়েছিল।

সাবেক নেতাদের মৃত্যুর পর চীনে কেন নিরাপত্তা জোরদার করা লাগে, শোক প্রকাশেও কেন থাকে নিয়ন্ত্রণ?
চীনের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনৈতিক সংস্কারক ঝু রংজির মৃত্যুর খবরে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বহিঃপ্রকাশ দেখা যায়। তবে কেউ কেউ তার মৃত্যুতে স্বস্তিও প্রকাশ করেছে।

ইরানকে ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞার ঝুঁকিতে যারা
স্থল অবরোধ ইরানের খাদ্য, জ্বালানি ও বস্ত্র আমদানি বন্ধ করে দেশটির জনগণের ওপর চাপ বাড়াতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন অবরোধ বাস্তবায়ন করা কঠিন এবং এর ফলে ইরানে বিক্ষোভ বা অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি হবে, এমন নিশ্চয়তাও নেই।

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্ট সির
সি চিনপিং দুর্যোগ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্যোগের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও শক্তিশালী পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠ হলে বাংলাদেশের ঝুঁকি কী?
২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনার বেইজিং সফরের সময় বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্ব’ হিসেবে ঘোষণা করেছিল। তবে এবার তারেক রহমানের সফরে দুই দেশ জানিয়েছে, তারা এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে ‘নতুন যুগের অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গড়ে তুলতে চায়।

ঢাকার পছন্দ হয়ে গেছে, দিল্লি এখন শুধু আয়নার সামনে দাঁড়াক
একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণও জরুরি। তবে সেই সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে অনুগ্রহের নয়, অংশীদারত্বের। ভারতকেও বুঝতে হবে: বাংলাদেশ কোনো বাফার স্টেট নয়, এটি একটি গর্বিত জাতি যার নিজস্ব কৌশলগত স্বার্থ আছে।

চীন থেকে কী আনলেন তারেক রহমান?
চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ কূটনৈতিক কাঠামোয় উন্নীত করা, মিয়ানমার হয়ে নতুন অর্থনৈতিক করিডোরের আলোচনা, প্রথমবারের মতো ‘টু প্লাস টু’ নিরাপত্তা সংলাপ, তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা, জিডিআইয়ে যোগদান এবং ১৭টি সমঝোতা–সব মিলিয়ে সফরের সবচেয়ে বড় অর্জনগুলো দৃশ্যমান অবকাঠামোর চেয়ে অনেক বেশি কৌশলগত।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে?
উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ আরও জোরদার, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ চালু এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বিস্তৃত ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও চীন।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক
উপদেষ্টার তথ্যমতে, দুই নেতা প্রথমে তাদের নিজ নিজ প্রতিনিধিদলকে সাথে নিয়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। সেখানে বাংলাদেশ-চীন সম্পর্কের সাথে সংশ্লিষ্ট নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন প্রধানমন্ত্রীর
চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘর ‘মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরটিতে চীনের ক্ষমতাসীন দলটির ইতিহাস ও বিকাশ তুলে ধরা হয়েছে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তারেক রহমান
দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকালে বেইজিংয়ের ঐতিহ্যবাহী ‘গ্রেট হল অব দ্য পিপলে’ বৈঠকটি শুরু হয়।

আজ সি চিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ শুক্রবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুল আলোচিত এ বৈঠককে প্রধানমন্ত্রীর চার দিনের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।



