Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৪: ০৭
কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বাহিনী রোববার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়া, পরে দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী তাদের রোববার সকালের বিবৃতিতে জানায়, রাতভর রাশিয়া ইউক্রেনের ওপর সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রুশ ড্রোন একটি সুপারমার্কেটে আঘাত হানে। এতে ৯ বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে বলে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, “এটি রাশিয়ার পরিকল্পিত সন্ত্রাস, যার কোনো সামরিক যৌক্তিকতা নেই।”

পূর্বাঞ্চলীয় শহর খারকিভে দিনের বেলায় ড্রোন হামলায় একজন নিহত এবং ১৬ জন চিকিৎসা সহায়তা নিয়েছে বলে শহরের মেয়র ইহোর তেরেখভ টেলিগ্রামে জানান।

রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের অবকাশকেন্দ্রে হামলায় ১২ জন নিহতRescuers work at a site in Zaporizhzhia, Ukraine–Reuters

এদিকে, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইড বোমা হামলায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে শহরটি ব্যাপক হামলার শিকার হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানান, রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর রাজধানীর কেন্দ্রীয় এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনের সপ্তম ও অষ্টম তলায় আগুন ছড়িয়ে পড়ে। রাজধানীতে তিনজন আহত হয়েছে। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা প্রকাশিত ছবিতে কয়েকটি যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে।

পূর্ব ইউক্রেনের জাতীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজ জানিয়েছে, আগের হামলায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা করতে গিয়ে রুশ হামলায় তাদের দুই কর্মী নিহত হয়েছে।

জেলেনস্কি শুক্রবার সতর্ক করেছিলেন, পরবর্তী ৪৮ ঘণ্টায় রাশিয়ার হামলার আশঙ্কা রয়েছে।

বিষয়: রাশিয়াহামলাইউরোপড্রোনক্ষেপণাস্ত্রইউক্রেনইউক্রেন যুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।