Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৬: ২৫
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি গুদামে আগুন লাগার পর সেখান থেকে ধোঁয়া উড়ছে। ২৯ জুলাই ২০২৬। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া স্থিরচিত্র। ছবি: রয়টার্স

ইউক্রেনের ড্রোন রাশিয়ার বিভিন্ন শহরের তেল শোধনাগার ও সরবরাহ-সংক্রান্ত স্থাপনাগুলোর পাশাপাশি অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে আঘাত হেনেছে। হামলার পর রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ তাদের গুদাম খালি করে কর্মীদের সরিয়ে নিয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরোধী অস্ত্রের ঘাটতি দেখা দিলেও দেশটির দূরপাল্লার হামলায় সক্ষম ড্রোন উৎপাদন রাশিয়াকে ছাড়িয়ে গেছে। এর ফলে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে দেশটির ১১টি সময় অঞ্চলে জ্বালানি সংকট সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

ওয়াইল্ডবেরিজ এবং স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে ইউক্রেনের ড্রোন হামলায় প্রতিষ্ঠানটির অন্তত ৭টি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাদের মোট সংরক্ষণ সক্ষমতার প্রায় ১০ শতাংশ নষ্ট হয়েছে এবং প্ল্যাটফর্মটির মাধ্যমে পণ্য ও সেবা বিক্রি করা কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় বাহিনী পের্ম ও রিয়াজানের তেল শোধনাগার, রিয়াজানের একটি লজিস্টিকস কেন্দ্র, রোস্তভ অঞ্চলের একটি রপ্তানি টার্মিনাল ও সামরিক কারখানা এবং ক্রিমিয়ার একটি নৌঘাঁটিতে হামলা চালিয়েছে।

রাশিয়ার স্থানীয় কর্মকর্তারাও এসব হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মস্কোর দক্ষিণে এবং ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানান, শিল্প স্থাপনায় আগুন লেগেছে এবং ছয়জন চিকিৎসা সহায়তা নিয়েছেন।

ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, তাদের রিয়াজান গুদাম খালি করা হয়েছে এবং সেখানে আপাতত নতুন পণ্য গ্রহণ বন্ধ রাখা হয়েছে। রয়টার্স যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে ওই গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ড দেখা গেছে।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপে মস্কো-সমর্থিত গভর্নর সের্গেই আকসিওনভ জানান, রাতের ড্রোন হামলায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

ইউক্রেনেও রুশ হামলা

অন্যদিকে, ইউক্রেনের খেরসন শহরে রাশিয়ার ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও তিনজন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ টেলিগ্রামে জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের ড্রোন ইউক্রেনের ওডেসা বন্দরের পূর্বদিকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজে আঘাত করেছে।

বিষয়: ইউক্রেনরাশিয়া ইউক্রেন সংকটরাশিয়াযুদ্ধড্রোনইউরোপহামলা
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।