Advertisement

আমিরাতে বড়লেখা প্রবাসী কল্যাণ সোসাইটির পরিচিতি সভা

বিডিজেন ডেস্ক

আমিরাতে বড়লেখা প্রবাসী কল্যাণ সোসাইটির পরিচিতি সভা

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাবাসীদের সংগঠন বড়লেখা প্রবাসী কল্যাণ সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

২৬ অক্টোবর (শনিবার) স্থানীয় সময় রাত ৯টায় আজমানের স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রহীম উদ্দিন। সঞ্চালনা করেন শামিম আহমদ।

সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যাবসায়ী ও এনআরবি ব্যাংকের পরিচালক আব্দুল করিম সিআইপি।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান দুবাই ও শারজাহ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট সরাসরি সিলেটে যাচ্ছে। এ ফ্লাইট চালু রাখতে তিনি বড়লেখার প্রবাসীদের বাংলাদেশ বিমানের টিকিট কেনার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা নজরুল ইসলাম, আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, কবির আহমদ, ফরজান আলী, এনামুল হক, সাইফুর রহমান প্রমুখ।

—লুৎফুর রহমান, সংযুক্ত আরব আমিরাত