Advertisement

চট্টগ্রামে ছাত্রলীগের ২০ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে ছাত্রলীগের ২০ জন আটক
চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের করে ছাত্রলীগ। ছবি: চরচা

চট্টগ্রামের শহীদ মিনার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের ২০ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেসের দিক থেকে একটি মিছিল বের করে ছাত্রলীগের সদস্যরা।

মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাবের দিকে গেলে পুলিশ ধাওয়া দেয়।

Advertisement

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান চরচাকে বলেন, “নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ২০ জনকে ঘটনাস্থল থেকে আটক করে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”