
খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসির মালিকের ছেলেকে গুলি
স্থানীয়রা জানায়, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান চয়নিকা ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি পুরণ করতে না পেরে ২৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।
চরচা ডেস্ক

বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলা, বহিষ্কারাদেশ এবং সর্বশেষ সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১০৯ জন নাগরিক। একইসাথে তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সব ধরনের হয়রানি বন্ধ এবং দায়েরকৃত অযৌক্তিক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে নাগরিকেরা এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস ও তার সহপাঠীরা প্রতিষ্ঠানটির অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ইনস্টিটিউটের পরিচালক ও সাবেক কৃষক লীগ নেতা জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে নার্সিং কলেজের নামে নানা অনিয়ম ও দুর্নীতি চালিয়ে আসছেন। সর্বশেষ ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট প্রায় ২৭ লাখ টাকা ভুয়া ফি আদায়ের অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে কর্তৃপক্ষ সেই টাকা ফেরত দিতে বাধ্য হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন। বিবৃতিতে বলা হয়, এই আন্দোলনের জের ধরেই অন্তু বিশ্বাসসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিষ্কার, কারণ দর্শানোর নোটিশ, শারীরিক হামলা এবং মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে।
সাইবার সুরক্ষা আইনে মামলার বিষয়ে বিবৃতিতে বলা হয়, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, সংবাদ সম্মেলন করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশের মতো স্বাভাবিক নাগরিক আচরণকে সাইবার অপরাধ হিসেবে দেখানো নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও সংবিধানস্বীকৃত অধিকারের জন্য চরম হুমকিস্বরূপ।
মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে হ্যাকিং, প্রতারণা, সাইবার সন্ত্রাস, ব্ল্যাকমেইল ও ধর্মীয় বিদ্বেষের মতো গুরুতর ধারার কোনো সম্পর্ক না থাকলেও সেসব ধারা যুক্ত করা হয়েছে, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিপীড়নের সুযোগ তৈরি করেছে।
বিবৃতিতে ১০৯ নাগরিক অবিলম্বে অন্তু বিশ্বাসসহ সব আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হয়রানি বন্ধ ও সাইবার মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি অন্তুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানটির সকল অনিয়মের বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন- অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দীন খান, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শবনম হাফিজ।

খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসির মালিকের ছেলেকে গুলি
স্থানীয়রা জানায়, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান চয়নিকা ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি পুরণ করতে না পেরে ২৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।

১০০ বছরের পুরনো কোকের বোতলের দাম কত?
ডিনের তথ্য অনুযায়ী, শুরুর দিকে কোকাকোলা ভরা হতো ‘হাচিনসন’ বোতলে। সেগুলোর মাথা ছিল মোটা ও গোল এবং ছিপি হিসেবে রিইউজিবল তার ও রাবার ব্যবহার করা হতো।

মডেল সিয়াম হত্যা মামলায় ৩ সহকর্মী রিমান্ড শেষে কারাগারে
মডেল মাহমুদুল হাসান সিয়ামকে হত্যা মামলায় তার তিন সহকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।আজ শুক্রবার বিকেলে তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

সাভারে পার্ক করা বাসে আগুন
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা লাব্বাইক পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সাভার থানার জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।