
খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসির মালিকের ছেলেকে গুলি
স্থানীয়রা জানায়, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান চয়নিকা ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি পুরণ করতে না পেরে ২৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।
একদিন এক অ্যান্টিক জিনিসপত্রের সংগ্রাহক বেশ পুরনো একটি কোকাকোলার বোতলের সন্ধান পান। প্রথমবার যখন তিনি বোতলটি দেখেন তখন তার কেনার সামর্থ্য ছিল না। তাই শুধু একটি ছবি তুলেই তিনি চলে যান।
দুই বছর পর, আটলান্টার ‘ওয়ার্ল্ড অব কোকা-কোলা’ মিউজিয়ামে ঘুরতে গিয়ে তিনি সেখানকার এক গাইডকে ছবিটি দেখান। ছবি দেখে গাইড বেশ অবাক হয়ে জানান, তাদের মিউজিয়ামে রাখা সবচেয়ে পুরনো সিল করা বোতলটিই ১৯৪০-এর দশকের। তখন তিনি বুঝতে পারেন, ছবির বোতলটির ঐতিহাসিক গুরুত্ব কতটা বেশি হতে পারে।
এর কয়েক বছর পর, ওই সংগ্রাহক ফ্লোরিডার প্রত্যন্ত উত্তরাঞ্চলের সেই দোকানে আবার যান। আশ্চর্যের বিষয় হলো, বোতলটি তখনো সেখানেই পড়ে ছিল! ধারণা করা হয় বোতলটি ১৯০০ দশকের। এবার তিনি দর কষাকষি করে দাম ৭৫ ডলারে নামিয়ে আনেন এবং বোতলটি কিনে ফেলেন। পরে রেডিটের অ্যান্টিকস বিভাগে তিনি এই গল্পটি শেয়ার করলে পোস্টটি ৩ হাজার ১০০টি আপভোট পায়।
মার্কিন গণমাধ্যম নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সংগ্রাহক বলেন, “বোতলটি কিনে আমি দারুণ খুশি এবং এটি এখন আমার সবচেয়ে প্রিয় সংগ্রহগুলোর একটি। যদিও আমি ভালো করেই জানি, এর আসল জায়গা কোনো মিউজিয়ামের প্রদর্শনীতে।”
বোতলটির প্রকৃত দাম জানতে তিনি গত বছরের ২৯ এপ্রিল জর্জিয়া স্টেট রেসওয়ে মিউজিয়ামে আয়োজিত অ্যান্টিকস রোডশোতে সেটি নিয়ে যান। কিন্তু বোতলটির মূল্য নির্ধারণ করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
ওই সংগ্রাহকের ভাষায়, “আমার মূল্য নির্ধারক রীতিমতো অবাক হয়ে যান, কারণ কম্পিউটারে এই বোতলের সাথে মেলানোর মতো কোনো তথ্যই তিনি পাননি। তিনি স্বীকার করেন যে ১৯০০-এর দশকের শুরুর দিকের সিল করা কোনো বোতল তিনি আগে কখনো দেখেননি। বোতলটি যে কখনো খোলা হয়নি, সে বিষয়ে তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন। তার ধারণা ছিল, নিলামে তুললে এর ঐতিহাসিক মূল্য ১ হাজার ডলার থেকে শুরু করে তার চেয়েও অনেক বেশি উঠতে পারে।”
কোকাকোলা কালেক্টরস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ড্যান ডিন বোতলটির সম্ভাব্য উৎস ও ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করেছেন।
ডিনের তথ্য অনুযায়ী, শুরুর দিকে কোকাকোলা ভরা হতো ‘হাচিনসন’ বোতলে। সেগুলোর মাথা ছিল মোটা ও গোল এবং ছিপি হিসেবে রিইউজিবল তার ও রাবার ব্যবহার করা হতো। শতাব্দীর শুরুর দিকে এর বদলে সোজা গড়নের বোতল আসে, যার মুখে ধাতব ক্যাপ শক্ত করে লাগিয়ে সিল করা হতো। যা আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত ছিল।
ডিন জানান, “ছবিতে দেখা বোতলটির মতো শুরুর দিকের বোতলগুলো ছিল সোজা গড়নের।” তখন আলাদা আলাদা বটলারের চুক্তি অনুযায়ী বিভিন্ন কারখানা এসব বোতল বানাত, ফলে নকশায় বড় ধরনের ভিন্নতা থাকত। এমনকি কোনো কোনো বোতলের কাচে যে শহর থেকে তা এসেছে, সেই শহরের নামও ছাঁচে ঢালাই করা থাকত।
ডিন আরও বলেন, “বিখ্যাত ‘হবল স্কার্ট’ গড়নের কোক বোতল চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই সোজা গড়নের বোতলের ব্যবহার বন্ধ হয়ে যায়, তাই এগুলো এখন বেশ বিরল।”
সব মিলিয়ে ডিনের অনুমান, সঠিক সুযোগ ও ক্রেতা পেলে এই বোতলটির দাম ৫০০ ডলারের কাছাকাছি হতে পারে। যেহেতু বোতলটি এখনো সিল করা এবং এর ভেতরে ১০০ বছরেরও বেশি পুরনো কোকাকোলা থাকার সম্ভাবনা রয়েছে, তাই বিশেষায়িত সংগ্রাহকদের কাছে এর দাম আরও অনেক বেড়ে যেতে পারে।

খুলনায় চাঁদা না পেয়ে ফার্মেসির মালিকের ছেলেকে গুলি
স্থানীয়রা জানায়, একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান চয়নিকা ফার্মেসির মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের দাবি পুরণ করতে না পেরে ২৮ অক্টোবর রাতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।

আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার মামলায় ১০৯ নাগরিকের উদ্বেগ
মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে হ্যাকিং, প্রতারণা, সাইবার সন্ত্রাস, ব্ল্যাকমেইল ও ধর্মীয় বিদ্বেষের মতো গুরুতর ধারার কোনো সম্পর্ক না থাকলেও সেসব ধারা যুক্ত করা হয়েছে, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের নিপীড়নের সুযোগ তৈরি করেছে।

মডেল সিয়াম হত্যা মামলায় ৩ সহকর্মী রিমান্ড শেষে কারাগারে
মডেল মাহমুদুল হাসান সিয়ামকে হত্যা মামলায় তার তিন সহকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।আজ শুক্রবার বিকেলে তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

সাভারে পার্ক করা বাসে আগুন
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা লাব্বাইক পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সাভার থানার জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।