দাম

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার অক্টোবর মাসের জন্য নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাজারে মাল্টা ও খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানিতে শুল্ক-কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রূপপুরের পরমাণু বিদ্যুতের ইউনিটপ্রতি দাম কত হতে পারে?
দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। নির্মাণ শুরুর ১০ বছর পর ২০২৬ সালের অক্টোবরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি রূপপুরের বিদ্যুৎ। জটিল আর্থিক হিসাব-নিকাশের পর শেষ পর্যন্ত কত দামে বিদ্যুৎ দেবে দেশের প্রথম এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র?

বাস ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা
দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সাময়িকভাবে কিছুটা কমলেও পরিস্থিতি এখনও অস্থিতিশীল। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই সরকার জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?
পাম্পে গিয়ে এক লিটার ডিজেলের জন্য টাকা দেওয়ার সময় মনে প্রশ্ন জাগতেই পারে, এই টাকাটা আসলে কোথায় যায়? মধ্যপ্রাচ্যের কোনো তেলক্ষেত্র থেকে উত্তোলিত হওয়ার পর জাহাজে করে কীভাবে জ্বালানি আসে বাংলাদেশে?

লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশে ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। আমদানিকারকরা

দেশের কোথায় খাবারের দাম বেশি, কোথায় কম?
দেশে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিইউএফপি)। তবে সেই সঙ্গে অঞ্চল ভেদে দামের পার্থক্যের তথ্যও তুলে ধরেছে বৈশ্বিক সংগঠনটি। গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯.৬ শতাংশ। যা পরের মাস অর্থাৎ, জুনে নেমে এসেছে ৮ দশমিক ৬ শতাংশে। কিন্তু এতে পুরো চিত্র নেই। কার

আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
আগস্ট মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের খুচরা বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়

খেত থেকে বাজারে আসতে দ্বিগুণ হচ্ছে পণ্যের দাম, ভোগান্তিতে মানুষ
খেত থেকে খুচরা বাজার পর্যন্ত পৌঁছাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে উঠছে, যার সরাসরি খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ ভোক্তাদের। যে চাল কৃষক কেজি প্রতি ৩০ টাকা ৬৫ পয়সায় বিক্রি করছেন, তা হাত বদলের চক্রে খুচরা বাজারে এসে ঠেকছে প্রায় ৬০ টাকায়।

যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধ রাখায় বিশ্ববাজারে কমল তেলের দাম
টানা দুই সপ্তাহের সংঘাতের পর গত দুইদিন ধরে হামলা সাময়িক বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। রোববার লেনদেন শুরুর পরই তেলের দাম কমতে শুরু করে।

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে।

টানা দুই দিন কমল সোনার দাম
নতুন দামে, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা।

তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার পর তেলের দাম হঠাৎ বেড়ে যায়। এর ফলে তেল ও গ্যাসের চালান মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জ্বালানির দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে।

ইস্পাত শিল্পে বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি
সংগঠনটির মতে, বিদ্যুৎ খাতের কাঠামোগত অদক্ষতা ও ক্যাপাসিটি চার্জের আর্থিক বোঝা উৎপাদনশীল শিল্পখাতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সামগ্রিক জাতীয় উন্নয়ন ব্যয় বৃদ্ধি পাচ্ছে।

এলপিজির দাম কমলো
সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।

জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থেই জ্বালানির মূল্যবৃদ্ধি: তথ্যমন্ত্রী
বাংলাদেশ মূলত জ্বালানিতে আমদানি-নির্ভর দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই তেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, “জনতুষ্টবাদী সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ নয়। সরকারকে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে হয়।”
১০০ গ্রাম গরুর মাংস যে দোকানে কেনা যায়
গরুর মাংসের দাম যে হারে বেড়েছে, তা এখন মধ্যবিত্তেরও নাগালের বাইরে। প্রতি কেজি গরুর মাংসের দাম যে হারে বেড়েছে, তা এখন মধ্যবিতর মাংসের দাম কমপক্ষে ৭৫০ টাকা। কারওয়ান বাজারের মনির হোসেন ক্রেতাদের সুবিধার্থে অল্প পরিমাণে মাংস বিক্রি করছেন। তার কাছ থেকে ১০০ ও ২৫০ গ্রাম মাংস কেনা যাচ্ছে। ভিডিও: আলভী নাভিদ


