Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১০
সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
দেশের ভোজ্যতেলের চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানি করা হয়, পরিমাণে তা প্রায় ৩০ লাখ টন। ছবি: চরচা

দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশে ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। আমদানিকারকরা টানা লোকসানে পড়লে বাজার সরবরাহ সংকটে পড়তে পারে। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং উদ্যোক্তারা যাতে লোকসানের মুখে ব্যবসা গুটিয়ে না নেন, সে জন্য একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।”

তিনি বলেন, “সয়াবিন তেল পুরোপুরি আমদানি নির্ভর পণ্য। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের মূল্য উঠানামা করলে স্থানীয় বাজারেও তার সরাসরি প্রভাব পড়ে। আমদানিকৃত তেলের মূল্য নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট হিসাব পদ্ধতি রয়েছে। এফওবি মূল্যের সাথে জাহাজ ভাড়া, খালাস ব্যয়, বীমা, রিফাইনারির প্রক্রিয়াকরণ খরচ ও পরিবহনকালীন অপচয় যুক্ত করে চূড়ান্ত দর নির্ধারিত হয়। সাধারণ মানুষ বা গণমাধ্যমকর্মীরাও আন্তর্জাতিক ইনডেক্স দেখে সহজেই এই হিসাব মিলিয়ে নিতে পারেন।”

Advertisement
Advertisement
Advertisement
৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রীcom-min-js

আব্দুল মুক্তাদির বলেন, “টিসিবির মাধ্যমে মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে। এছাড়া দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে বাজারে যেন কোনো কৃত্রিম সংকট তৈরি না হয়, সে জন্য ব্যবসায়ীদের ঋণপত্র (এলসি) খোলা ও আমদানির সরবরাহ পাইপলাইন সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।”

চিনির বাজার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের শীর্ষস্থানীয় রিফাইনারি মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি রয়েছে। ইউটিলিটি সংক্রান্ত বিভ্রাটের কারণে সাময়িকভাবে তাদের উৎপাদনে বিঘ্ন ঘটলেও দ্রুতই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”

সরকারি কর্মচারীদের পে-স্কেল প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “বিগত ১১ বছর তাদের বেতন সমন্বয় করা হয়নি। মূল্যস্ফীতির বাস্তবতায় এটি একটি যৌক্তিক সিদ্ধান্ত। তাছাড়া পে-স্কেল একবারে নয়, আগামী বছরের জুলাই পর্যন্ত ধাপে ধাপে কার্যকর হবে। ফলে বাজারে বৈষম্য বা আকস্মিক মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই।”

সুগন্ধি চাল রপ্তানির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “অনুমোদনের বিপরীতে এখন পর্যন্ত মাত্র আড়াই হাজার টন চাল রপ্তানি হয়েছে। তবে যারা নির্ধারিত সময়ে চাল রপ্তানি করতে পারেননি, তাদের অনুমোদন উল্লেখযোগ্য হারে বাতিল বা কমানো হবে।”

বিষয়: দামবাণিজ্যমন্ত্রীভোজ্যতেলসয়াবিন তেলমূল্যবৃদ্ধি
সর্বশেষ
  • ১

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

  • ২

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ৩

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

  • ৪

    শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন, ইউক্রেন বলছে ‘নতুন গতি’ আসবে

  • ৫

    অস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার

সম্পর্কিত
  • মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করতে সরকারের অভিপ্রায় অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

  • পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

  • ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন, ইউক্রেন বলছে ‘নতুন গতি’ আসবে

    শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন, ইউক্রেন বলছে ‘নতুন গতি’ আসবে

    পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ শান্তিচুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।