Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন, ইউক্রেন বলছে ‘নতুন গতি’ আসবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫২
শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন, ইউক্রেন বলছে ‘নতুন গতি’ আসবে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে, শান্তি প্রচেষ্টায় ‘নতুন গতি’ আসবে বলে আশা প্রকাশ করেছে কিয়েভ।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ শান্তিচুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।

তিনি বলেন, “তবে শেষ পর্যন্ত সমস্যাটির সমাধান করতে হবে সংঘাতে জড়িত দেশগুলোকে-রাশিয়া ও ইউক্রেনকে।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় যারা অবদান রাখছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এর কি কোনো সম্ভাবনা আছে? আমার দৃষ্টিতে, হ্যাঁ, আছে।”

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা কিয়েভে সাংবাদিকদের বলেন, “আমি মনে করি, এখন আমরা শান্তি প্রচেষ্টায় নতুন গতি দেখতে পাব। বিশ্বের বিভিন্ন রাজধানীতে সক্রিয় রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার পর্যায় আবার শুরু হবে।”

সাংবাদিকদের শুধু ‘খবরের দিকে নজর রাখুন’ বলে জানিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত সাড়ে চার বছর ধরে চললেও শান্তির সম্ভাবনা নিয়ে দুই পক্ষের কেউই সাধারণত আশাবাদী মূল্যায়ন দেয় না। সর্বশেষ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তারা আলোচনায় বসেছিল।

ইউক্রেনে হামলা জোরদার ও ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের putin-

পুতিনের মন্তব্যের পর শিকাগোতে গমের ফিউচার মূল্য ২ শতাংশের বেশি কমে যায়।

এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, বেসামরিক বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা এবং বেসামরিক উড়োজাহাজে হামলার কথিত হুমকি হলো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কর্মকাণ্ড। তার মতে, এসব ঘটনা দ্বিপক্ষীয় শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও জটিল করে তুলছে।

পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “সম্প্রতি ইউক্রেনের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে আমরা যেসব বক্তব্য শুনেছি, সেগুলোর পরিপ্রেক্ষিতে এই যোগাযোগ কতটা শান্তিচুক্তির দিকে এগিয়ে নিচ্ছে, তা এই মুহূর্তে বলা আমার জন্য কঠিন।”

তিনি আরও বলেন, “তবে যোগাযোগ রয়েছে এবং তা নিয়মিতভাবেই অব্যাহত আছে আবারও বলছি, মূলত গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে।”

কিয়েভে সিবিহার পাশে দাঁড়িয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “ভারত যদি কোনোভাবে সহায়তা করতে পারে, আমরা পাশে আছি।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার পুতিনকে বলেছিলেন, মানবতার স্বার্থে ইউক্রেন যুদ্ধের অবসান হওয়া প্রয়োজন এবং যুদ্ধ বন্ধের যেকোনো প্রচেষ্টায় নয়াদিল্লি সমর্থন দেবে।

বিষয়: প্রেসিডেন্টইউক্রেননরেন্দ্র মোদিরাশিয়াভ্লাদিমির পুতিনশান্তিচুক্তিইউক্রেন যুদ্ধইউরোপ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই ঋণ: বিতরণ কমেছে, বেড়েছে খেলাপি

  • ২

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

  • ৩

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

  • ৪

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ৫

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

সম্পর্কিত
  • ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ওপর রাজনৈতিক নিপীড়ন ও রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে তার সঙ্গে অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

  • মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করতে সরকারের অভিপ্রায় অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

  • পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

  • ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।