Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৪
ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক
বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ওপর রাজনৈতিক নিপীড়ন ও রাজনৈতিক বন্দী হিসেবে কারাগারে তার সঙ্গে অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

Advertisement
Advertisement
Advertisement

এক বিবৃতিতে তিনি বলেছেন, “ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল।”

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে আশরাফুল হক বলেছেন, “ইমরান খান বিশ্বজুড়ে একজন সম্মানিত ব্যক্তিত্ব। তিনি পাকিস্তান থেকে দুর্নীতি নির্মূলের লক্ষ্যেই রাজনীতিতে এসেছিলেন। পুরো পাকিস্তানের জনগণের ম্যান্ডেট তার পক্ষে। এমন একজন ব্যক্তিত্বকে কারাগারে বন্দী করে রাখার বিষয়টি পাকিস্তানি জনগণ পছন্দ করছে না। কোনো সভ্য জাতিই চায় না এমন কিছু হোক। এটি অমানবিক ও অসাংবিধানিক। ইমরানের সঙ্গে যে আচরণ হচ্ছে, সেটা পুরোপুরি বর্বরতা।”

statement

ইমরান খানের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনেছেন আশরাফুল হক, “ইমরান খানকে আমি চিনি সেই ১৯৭১ সাল থেকে। লাহোর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সে ঢাকায় খেলতে এসেছিল। বয়সে ছিল তরুণ। আমার মনে আছে আমাদের বিপক্ষে সে একটি সেঞ্চুরি করেছিল। ওই ম্যাচ থেকেই আমরা বন্ধু। এরপরও বহুবার নানা জায়গায় আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার পরও তার সঙ্গে আমার বন্ধুত্ব একই রকম ছিল।”

সৈয়দ আশরাফুল হক স্মৃতিচারণ করে বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতার পর আমরা দুজনই ইংল্যান্ডে পড়াশোনা করেছি। আমি প্রায়ই অক্সফোর্ডের কেবল কলেজে যেতাম ইমরানের সঙ্গে দেখা করতে।”

আসিম মুনির ও ইমরান খানের লড়াই কি শেষ হবে?Asim-imran

তিনি বলেছেন, “আমার এখনো মনে আছে পাকিস্তানের রাজনীতিবিদ হিসেবে তিনিই ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে পাকিস্তান সরকারকে আহ্বান জানিয়েছিলেন।”

পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হন। ২০২২ সালে তাকে একটি মামলার কারণে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণ করে। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকেই রাওয়ালপিন্ডির কারাগারে অন্তরীণ তিনি।

বিষয়: ইমরান খান
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই ঋণ: বিতরণ কমেছে, বেড়েছে খেলাপি

  • ২

    ইমরান খানের সঙ্গে যা হচ্ছে, তা অমানবিক, বর্বরতার শামিল: সৈয়দ আশরাফুল হক

  • ৩

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

  • ৪

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • ৫

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

সম্পর্কিত
  • মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    মক্কা সামরিক জোটে বাংলাদেশের শামিল হওয়ার অভিপ্রায় বিপজ্জনক: সিপিবি

    বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করতে সরকারের অভিপ্রায় অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

  • পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    পাবনার সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি জব্দ, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

    মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক পাপন কুমার সাহা জমি ও গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

  • ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    ‘২০০ ক্রিকেটারের স্বার্থে’ পারিশ্রমিক বাড়াল বিসিবি

    শেষ পর্যন্ত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে কয়েক দফায় আলোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিকল্প টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

  • শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন, ইউক্রেন বলছে ‘নতুন গতি’ আসবে

    শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন, ইউক্রেন বলছে ‘নতুন গতি’ আসবে

    পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ শান্তিচুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।