মূল্যবৃদ্ধি

জ্বালানির মূল্যবৃদ্ধি: কৃষক-ব্যবসায়ী-শ্রমিক, সবাই চাপে
সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। এতে রাজশাহীর কৃষক, পাইকারী ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছেন। তেলের দাম বাড়ায় লাগামহীনভাবে বেড়েছে পণ্য পরিবহন খরচ। এতে একদিকে যেমন পাইকারি ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন, অন্যদিকে আড়তে ক্রেতা বা বেপারী না থাকায় উৎপাদিত

আগের ব্যবস্থাপনাতেই চলছে বিদ্যুৎ, জ্বালানি খাত, জনগন কি ঠকছে?
যদি আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে দাম বাড়ানোর দায় সাধারণ মানুষকে নিতে হয়, তাহলে দাম কমার সুবিধা কেন তারা পাবে না? বছরের কোনো এক সময়ের লসের হিসাব বড় করে জনসম্মুখে এনে দাম বাড়ানো কতটা যৌক্তিক, যখন গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে লাভ করছে বিপিসি। বছর শেষে লাভের গুড় কার ঘরে যায়?

পোলাওয়ের চালের দাম বাড়ল তিন মাসের ব্যবধানে
বিয়ে, সামাজিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়ন—বাঙালির নানা আয়োজনে পোলাও যেন আবশ্যিক একটি পদ। তবে গত তিন মাসে বেড়েছে পোলাও চালের দাম। ঢাকার খুচরা বাজারে মানভেদে এখন প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২৩০ টাকায়। কয়েক মাস আগেও এসব চালের দাম ছিল ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে।

তেলের দামের ধাক্কায় কাবু শিল্পখাত
এক বছরের মধ্যে তিন দফা বাড়ল জ্বালানি তেলের দাম। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে বাড়ানো হয়েছে ২০ টাকা করে। এর ফলে ডিজেলের দাম ফেব্রুয়ারির ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা। অর্থাৎ মাত্র কয়েক মাসে বেড়েছে ৩৫ শতাংশ। এর প্রভাব অন্যান্য খাতের মতো পড়েছে

‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি ব্যাখ্যা যুৎসই নয়’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারি ব্যাখ্যা জনগণের দিক থেকে খুব একটা যুৎসই মনে হচ্ছে না। গোটা অর্থনীতি সংকটাপন্ন। মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের বেশি। শিল্প খাত থেকে লোক এখন কৃষিতে ফিরছে। অর্থনীতির দিক থেকে এটাকে অ্যালার্মিং সাইন বলছেন বিশেষজ্ঞরা।

মহানগর-দূরপাল্লার বাসে কি.মি. প্রতি ১৭ পয়সা ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
তেলের দাম ও পরিবহন পরিচালনা ব্যয় বৃদ্ধির কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর বলে গণ্য হবে। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি—কী বলছে সাধারণ মানুষ
দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ। রাতের ব্যবধানে সব ধরনের জ্বালানি তেলের দাম ২০ টাকা করে বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে তারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের মাঝে জ্বালানির এই রেকর্ড মূল্য বৃদ্ধিকে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ম

এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?
পাম্পে গিয়ে এক লিটার ডিজেলের জন্য টাকা দেওয়ার সময় মনে প্রশ্ন জাগতেই পারে, এই টাকাটা আসলে কোথায় যায়? মধ্যপ্রাচ্যের কোনো তেলক্ষেত্র থেকে উত্তোলিত হওয়ার পর জাহাজে করে কীভাবে জ্বালানি আসে বাংলাদেশে?

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে সংগঠনটি।

জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কনটেইনার ডিপোতে বাড়লো চার্জ
জ্বালানি তেলের দাম বাড়ার পর কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)।

সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশে ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। আমদানিকারকরা

যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধে বাড়তে পারে আইফোনের দাম
উচ্চ এই শুল্কের প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের তৈরি আইফোনের ওপরও। বিশ্লেষকদের অনেকের ধারণা, চীনে উৎপাদনের পর আইফোন যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ক্ষেত্রে অ্যাপলকে যে বাড়তি শুল্ক দিতে হবে, তার বোঝা এসে পড়বে ভোক্তাদের কাঁধে।

ট্রাম্পের শুল্কারোপে পণ্যের দাম বাড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ৭৩ শতাংশ নাগরিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বেশির ভাগ দেশ থেকে আমদানিতে নতুন করে ব্যাপক শুল্ক আরোপের কারণে দেশটির বেশির ভাগ নাগরিক বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন।



