Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মহানগর-দূরপাল্লার বাসে কি.মি. প্রতি ১৭ পয়সা ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১০
মহানগর-দূরপাল্লার বাসে কি.মি. প্রতি ১৭ পয়সা ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
অনেকক্ষণ পর বাস পাওয়া গেলেও তাতে দাঁড়ানোর জায়গাও মিলছে না। ছবি: চরচা

তেলের দাম ও পরিবহন পরিচালনা ব্যয় বৃদ্ধির কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন ভাড়া কার্যকর বলে গণ্য হবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই পুনর্নির্ধারিত ভাড়ার তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ সংস্থা ইউএনবি-র প্রতিবেদন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। ডিটিসিএ এলাকা (ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ) বাসের ভাড়া প্রতি কিমিতে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। দূরপাল্লা ও আন্তঃজেলা রুট বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা অপরিবর্তিত থাকছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নতুন এই বর্ধিত ভাড়া কেবল ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য হবে; সিএনজিচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে তা কার্যকর হবে না। এছাড়া, বিআরটিএ নির্দেশিত আসন সংখ্যার চেয়ে কম আসন রেখে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করা বাসের ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করার সুযোগ রাখা হয়েছে, যা সংশ্লিষ্ট কমিটির অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে।

পরিবহন মালিকদের প্রতিটি বাসের ভেতরে দৃশ্যমান স্থানে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার। ডিজেলের নতুন দাম ১৩৫ টাকা নির্ধারিত হওয়ার পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে ভাড়া পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত দেন।

বিষয়: সরকারসড়ক পরিবহনজ্বালানি তেলমূল্যবৃদ্ধি
সর্বশেষ
  • ১

    বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১৭৮

  • ২

    মহানগর-দূরপাল্লার বাসে কি.মি. প্রতি ১৭ পয়সা ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

  • ৩

    ট্রাম্পকে কেন বয়কট করল বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো?

  • ৪

    বালু দিয়ে নদী ভরাট: প্রাণ-আরএফএলের ম্যানেজারসহ ৪ জনের সাজা

  • ৫

    ‘প্রত্যেকটা দল মুক্তিযুদ্ধকে নিয়ে দারুণ ব্যবসা করেছে’

সম্পর্কিত
  • বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১৭৮

    বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১৭৮

    বরিশাল বিভাগে অব্যাহত রয়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

  • বালু দিয়ে নদী ভরাট: প্রাণ-আরএফএলের ম্যানেজারসহ ৪ জনের সাজা

    বালু দিয়ে নদী ভরাট: প্রাণ-আরএফএলের ম্যানেজারসহ ৪ জনের সাজা

    বালু দিয়ে নদী ভরাটের অভিযোগে খিলক্ষেত থানায় করা মামলায় প্রাণ-আরএফএল গ্রুপের দুই ম্যানেজারসহ চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত এই রায় ঘোষণা করেন।

  • আজিমপুরে গৃহকর্মী ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ব্লাস্টের

    আজিমপুরে গৃহকর্মী ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ব্লাস্টের

    ঢাকার আজিমপুরে এক তরুণী গৃহকর্মীকে ধর্ষণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। একই সঙ্গে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা এবং গৃহকর্মীদের সুরক্ষায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫

  • বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাইনি: জামায়াত আমির

    বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাইনি: জামায়াত আমির

    দেশের চলমান সংকটের মধ্যে সরকার সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নিলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তারা জনগণের প্রয়োজনে সংসদে গিয়েছেন, বেতনের বিনিময়ে সংসদ সদস্যগিরি করতে যাননি বলে মন্তব্য করেছেন তিনি।