
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জ্বালানি তেলের দাম বাড়ার পর কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ)।
গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে বেসরকারি আইসিডিগুলোর সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) এ তথ্য জানিয়েছে।
বিকডা জানায়, ছয়টি ক্ষেত্রে ‘সারচার্জ’ বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে, সোমবার থেকেই বর্ধিত চার্জ কার্যকর করা হয়েছে।
বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, “সোমবার থেকে সরকারিভাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এতে কনটেইনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের দাম রয়েছে। আমরা সবগুলোতে গড়ে ৯ দশমিক ৮৫ শতাংশ করে বাড়িয়েছি। সোমবার থেকে তা কার্যকর হয়েছে।”
যেসব খাতে চার্জ বেড়েছে সেগুলো হল, এম্পটি (খালি) ইয়ার্ড থেকে খালি কনটেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত খালি কনটেইনার পরিবহন, খালি কনটেইনারে রপ্তানি পণ্য বোঝাই করা, বোঝাইয়ের পর লোড ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহন, লোড ইয়ার্ড থেকে রপ্তানি পণ্যের কনটেইনার উত্তোলন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার উত্তোলন এবং ডিপো থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্য বোঝাই কনটেইনার পরিবহন।
এদিকে, বিকডা আমদানি পণ্য ডেলিভারি চার্জও বাড়িয়েছে। আমদানি পণ্যের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত আমদানি পণ্যভর্তি কনটেইনার পরিবহন, আইসিডিতে পণ্যভর্তি কনটেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে আমদানি পণ্যের কনটেইনার রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কনটেইনার থেকে ট্রাকে আমদানি পণ্য ডেলিভারি দেওয়ার চার্জও রয়েছে।
সাধারণত ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোতে বিভিন্ন কারখানা থেকে রপ্তানি পণ্য এনে কনটেইনার বোঝাই করে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে জাহাজীকরণের জন্য চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়ে থাকে। এছাড়া আমদানি করা কিছু পণ্যের খালাস ও ডেলিভারির কাজও এসব ডিপোতে করা হয়ে থাকে।

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।

রাবি শিক্ষার্থীকে পিটুনি: রেলের ৪ কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, আনসার ও কর্মচারীদের মারধরের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় চার রেলওয়ে কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি

নেতৃত্ব পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান ওলির
নেপালের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন ভূরাজনৈতিক কারসাজির বিরুদ্ধেও সতর্ক করেন ওলি।

টাকা ধার করে মরিয়মের মরদেহ গ্রামে নেওয়া হচ্ছে
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের গিয়ে দেখা যায়, নিহত মরিয়মের ফুফা সিকান্দার এবং মরিয়মের বাবা ফোন করে কয়েকজনকে টাকার জন্য বলছে।