
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
সভায় ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন- যার মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটিতে (২টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে।
চরচা প্রতিবেদক

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। চলতি মাসে ১২ কেজি বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে হয়েছে ২ হাজার ৬০ টাকা। অন্যদিকে সরকারি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি মাসেই দাম সমন্বয় করে সংস্থাটি। গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। বিইআরসি এখন নতুন দাম ঠিক করেছে ২ হাজার ৬০ টাকা।
এলপিজির নতুন দাম আজ রাত আটটা থেকে কার্যকর হয়েছে। বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৭১ টাকা ৬৮ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা।
২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। তবে অভিযোগ আছে, বাজারে নির্ধারিত দামে বিক্রি হয় না। মাঝেমধ্যেই সরবরাহ সংকটের নামে দাম অনেক বেড়ে যায় এবং অনেক সময় বাড়তি দাম দিয়েও এলপিজি পায় না ভোক্তা।

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
সভায় ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন- যার মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটিতে (২টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গঙ্গা চুক্তি আলোচনায় উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। দেশের প্রাপ্য ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হলে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।”

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত
তাল আল-হাওয়া এলাকার আল-খুর গোলচত্বরের কাছে বেসামরিক লোকজনের একটি গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।