
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
চরচা ডেস্ক

২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির খসড়া প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার ২৬তম বৈঠকে ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। খবর বাসসের।
পরে তথ্য অধিদফতরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, “সভায় ২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন- যার মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটিতে (২টি শুক্রবার ও ২টি শনিবার) পড়েছে।”
তিনি বলেন, “নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন- যার মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটিতে (একটি শুক্রবার ও দুটি শনিবার) পড়েছে। ঐচ্ছিক ছুটির মধ্যে ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনে দুই দিন ঐচ্ছিক ছুটি দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির সাত দিন বাদ দিলে ২০২৭ সালে কার্যত সরকারি ছুটি থাকবে মোট ২২ দিন।”

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
তবে অভিযোগ আছে, বাজারে নির্ধারিত দামে বিক্রি হয় না। মাঝেমধ্যেই সরবরাহ সংকটের নামে দাম অনেক বেড়ে যায় এবং অনেক সময় বাড়তি দাম দিয়েও এলপিজি পায় না ভোক্তা।

গঙ্গা চুক্তি আলোচনায় উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। দেশের প্রাপ্য ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হলে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।”

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত
তাল আল-হাওয়া এলাকার আল-খুর গোলচত্বরের কাছে বেসামরিক লোকজনের একটি গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।