
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
চরচা ডেস্ক

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ সোমবার মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
পরে তথ্য অধিদফতরে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, “দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিতের লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা থাকায় অধ্যাদেশটি আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এ লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ বিভাগের মতামত সাপেক্ষে এটি এখন ক্যাবিনেটে পাস হয়ে বিল আকারে সংসদে যাবে। সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশ দিয়ে কার্যক্রম চালানো গেলেও, সংসদ চালু হলে প্রথম দিনেই তা বিল আকারে পেশ করে পাসের মাধ্যমে আইনে পরিণত করতে হয়।”
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এ এখন পর্যন্ত মোট ছয় দফা সংশোধন আনা হয়েছে। সর্বশেষ সংশোধনটি গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে করা হয়।”

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বিনা জামানতে ঋণ পাবেন শিক্ষার্থীরাও
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় শিক্ষার্থীরাও বৃত্তিমূলক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য অভিভাবকের গ্যারান্টিতে বিনা জামানতে ঋণ পাবেন।

ঢাকার মগবাজারে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিসিকের ৩৮১ কারখানা বন্ধ, নতুন করে চালু ২২টি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোতে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।