Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ নভেম্বর, ২০২৬
০৩ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ নভেম্বর, ২০২৬
০৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ২১: ০৯
জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত
১৫ দিনব্যাপী এ প্রদর্শনী স্থগিত করেছে জাদুঘর কর্তৃপক্ষ। ছবি: মুক্তিযুদ্ধ জাদুঘর

মুক্তিযুদ্ধ জাদুঘরের জাতীয় চার নেতার স্মরণে আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও পুলিশ এখানে আক্রমণ হওয়ার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটায় ছিল ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।

Advertisement

জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতাসংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।

Advertisement
Advertisement
Advertisement

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক চরচাকে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়–এই প্রদর্শনী ঘিরে গণ্ডগোল হতে পারে। তারা প্রদর্শনী বন্ধ রাখার অনুরোধ করে। আমরা জাদুঘরের নিরাপত্তা বিবেচনা করে প্রদর্শনী স্থগিত করেছি।”

গণ্ডগোল কারা করতে পারে, আইন-শৃঙ্খলা বাহিনী এমন কারও কথা বলেছে কি না–জানতে চাইলে মফিদুল হক বলেন, “সুনির্দিষ্ট কারও কথা তারা বলেনি। তবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে। নিরাপত্তার জন্য কয়েকজন পুলিশ সদস্যকেও মোতায়েন করা হয়েছিল।”

এ প্রদর্শনী একেবারেই কি স্থগিত করা হয়েছে কি না জানতে চাইলে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই ট্রাস্টি বলেন, “এখন পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি ঠিক হলে পরে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।”

বিষয়: মুক্তিযুদ্ধ জাদুঘরপ্রদর্শনীস্থগিত
Advertisement
সর্বশেষ
  • ১

    সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • ২

    ‘বিদেশি’ বনাম ‘ত্যাগী’: বিএনপির ভেতরে কি নেতৃত্বের দ্বন্দ্ব?

  • ৩

    ইরানের সঙ্গে আবার যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য বড় জুয়া

  • ৪

    জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী নিরাপত্তার স্বার্থে স্থগিত

  • ৫

    এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

সম্পর্কিত
  • সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

    সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

    সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

  • এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

    এক ফাউলেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্প্যানিশ ফুটবলার

    ২০২৫ সালের গ্রীষ্মের দলবদলে টেনেরিফেতে যোগ দিয়েছিলেন দে মিগেল। গত মৌসুমে ক্লাবটির স্পেনের দ্বিতীয় বিভাগে প্রমোশন পাওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিজ্ঞ এই স্ট্রাইকারের।

  • সিলেটে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে চীনা নাগরিক

    সিলেটে বিয়ে করতে এসে পুলিশ হেফাজতে চীনা নাগরিক

    সম্পর্কের টানে প্রায় এক সপ্তাহ আগে লিও এসে ছামিয়াদের বাড়িতে ওঠেন। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেল থেকে এলাকার উৎসুক জনতা বাড়িতে ভিড় করেন।

  • কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

    কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।